ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

প্রধানমন্ত্রীকে দৌড়ে সালাম দেওয়ার ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি

প্রতিবেদক
News Desk
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

অমর একুশে বইমেলা উদ্বোধন করতে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়িবহর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রবেশের আগেই তাকে স্বাগত জানান ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর অনুষ্ঠান শেষে গাড়িবহর নিয়ে ফেরার সময় প্রধানমন্ত্রীকে দৌড়ে গিয়ে সালাম দিতে দেখা যায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ঘটনার ব্যাখ্যা দিয়ে শুক্রবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন রাকিব।

ওই স্ট্যাটাসে রাকিব লিখেছেন, গতকাল দুপুর ১২.৩০টা থেকে ৩.৩০টা, পুরো ৩ ঘণ্টা সময় আমি বাংলা একাডেমি চত্বর এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলা একাডেমিতে প্রবেশের পূর্বেই সালাম বিনিময় করেছি, হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীর ভিড় ঠেলে তার গাড়িকে বাংলা একাডেমিতে প্রবেশের পুরো মুহূর্তটুকু তার গাড়ির সামনে ছিলাম, গাড়ি থেকে সভাপতি হিসেবে আমি নামিয়েছি এবং আমিই প্রথম করমর্দন করে সার্বিক পরিস্থিতিও স্বল্পবাক্যে বর্ণনা করেছি, তাকে স্টেজ পর্যন্ত পৌঁছে দিয়েছি।

ছাত্রদল সভাপতি লিখেছেন, ‘বইমেলা উদ্বোধনের মুহূর্তে ফিতা কাটার সময়ও তার পাশেই ছিলাম, প্রতিটি স্টল ঘুরে দেখার সময়ও তার পাশেই ছিলাম, ছাত্রদলের স্টলে আসার পর ছাত্রদলের ম্যাগাজিনটা আমিই তার হাতে দিই, অপরাপর নেতাকর্মীদের সাথে বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরি, সর্বশেষ তাকে সালাম ও করমর্দনের মাধ্যমে বিদায় দিই।’

তিনি আরো লিখেছেন, তারপর বাংলা একাডেমি থেকে বের হয়ে মূল গেটের বাইরে ছাত্রদলের অপরাপর নেতাকর্মীদের নিয়ে অবস্থানের মুহূর্তে সিএসএফের অনুরোধে আমি তার গাড়ির সামনে গিয়ে বাংলা একাডেমি থেকে দোয়েল চত্বর পর্যন্ত সকল ছাত্রদলের সকল ইউনিটকে পরিচয় করিয়ে দেই এবং তারা যেন গাড়ি আটকিয়ে শুভেচ্ছা, সালাম বিনিময় না করে সেজন্য আমিও ছাত্রদলের নেতাকর্মীদের হাসিমুখে নির্বৃত্ত করি। দোয়েল চত্বরে গাড়ির গতি অতিদ্রুত হওয়ায় ছাত্রদলের অপরাপর নেতাকর্মীদের সাথে জাস্ট ৫-৭ সেকেন্ড দৌড়ে সর্বশেষ সৌজন্যমূলক সালাম বিনিময় করেছি। আমি অবশ্য এটা না করলেও পারতাম, কিন্তু কোনো কিছু না ভেবেই সারাক্ষণ তার পাশে থাকার পরও সর্বশেষ সালাম বিনিময় করেছি।

সাংবাদিকদের সমালোচনা করে তিনি লেখেন, পুরো ২ ঘণ্টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ড এর পরিবর্তে জাস্ট ১০ সেকেন্ডকে নেগেটিভলি শিরোনাম করে নিউজ করে দেওয়া হলো। দীর্ঘদিন পর এ ধরনের কাজে লিপ্ত অপসাংবাদিকতা সফল।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ