ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ
  3. সারা বাংলা

তাক্বওয়া অর্জনের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে — এড. ইয়াসিন খান। ‎

প্রতিবেদক
News Desk
৪ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ণ

Link Copied!



‎মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জামায়াত নেতা এডভোকেট মোহাম্মদ ইয়াসিন খান।

‎বুধবার (৩ মার্চ) শান্তিগঞ্জ বাজারস্থ মাহবুবা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে উপজেলা শাখার আমির হাফেজ আবু খালেদ এর সভাপতিত্বে ও উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার দিলওয়ার হোসেন ও সহকারী সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান আসাদের যৌথ সঞ্চালনায় ইফতার পূর্ববতী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মজলিস শুরার শিক্ষা বিষয়ক সম্পাদক ও আলহেরা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ, জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য হাফেজ মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক।


‎আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক তাজুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ,উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সিতু মিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রায়েজনুর, সহ-সভাপতি মাছুম আহমদ, সাধারণ সম্পাদক প্রভাষক মামুন আহমেদ ও শান্তিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আফসার উদ্দিন।

‎এছাড়া ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের আমির কাজী নুরুল হক, বিএনপি নেতা আবুল লেইছ ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সংবাদিকবৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসুল্লিয়ানরা প্রমুখ।

আরও পড়ুন

গাজা অভিমুখে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা আটকে দিচ্ছে ইসরাইল

দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা

হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

ডিজেল সরবরাহে সওদাগর ট্রেডার্স বিশেষ উদ্যোগ: ভোগান্তিহীন সেচে স্বস্তিতে কৃষক

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক