ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ইসলামপুর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির টানা তৃতীয়বার সভাপতি হলেন জসিম মাষ্টার

প্রতিবেদক
নিউজ ভিশন
৩০ মার্চ ২০২২, ১০:৪৩ অপরাহ্ণ

Link Copied!

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে টানা তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন জসিম মাষ্টার

তিনি স্থানীয় চৌধুরীপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ চৌধুরী ও মোছাম্মদ জয়গুন বিবির ছেলে।দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহবায়ক,১নং বাংলাবাজার ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান ও বাশতলা চৌধুরীপাড়া শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বুধবার (৩০ মার্চ) মাদ্রাসা কার্যালয়ে সকাল ১১ টায় কমিটির সকল সদস্যরা সর্বসম্মতভাবে জসিম আহমেদ চৌধুরী রানাকে সভাপতি নির্বাচিত করেন।

এ সময় ম্যানেজিং কমিটির দাতা সদস্য নাছির ভুঁইয়া, অভিভাবক সদস্য মোশারফ মজুমদার, মজিদ আশরাফ বেগ,আব্দুল হাই,মানিক মিয়া,শিক্ষানুরাগী সদস্য জাকির ভুঁইয়া, স্থানীয় ইউপি সদস্য আল আমিন, আব্দুল কাদিরসহ মাদ্রাসার সকল শিক্ষক ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।। তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়ে জসিম মাষ্টার সংশ্লিষ্ঠ সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন পূর্বের ন্যায় ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার উন্নয়নে ও শিক্ষার্থীদের স্বার্থে সবসময় কাজ করে যেতে পারেন। মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও সর্বক্ষেত্রে একটি মডেল মাদ্রাসায় রূপান্তর করার জন্য কাজ করবেন। এতে মাদ্রাসার শিক্ষক, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, এলাকাবাসী ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। ঐতিহ্যবাহী এই মাদ্রাসার সুনাম যেন বৃদ্ধি পায় কমিটি কাজ করে যাবে বলে জানান নব-নির্বাচিত সভাপতি জসিম আহমেদ চৌধুরী রানা।

আরও পড়ুন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ‎