ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. সর্বশেষ

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার!

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ

Link Copied!

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার!
এম এ মোতালিব ভুইয়া :
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(২৭ আগস্ট) গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মোঃ নুরুল হুদা এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১২৩৪/৩-এস হতে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলানদীর ব্রিজের পশ্চিম পার্শ্বে একটি বড়ই গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় যুক্তরাষ্ট্রে তৈরি (Made in USA) একটি বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার করা হয়।

আটককৃত অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে তৈরি একটি রিভলবার এবং ছয় রাউন্ড গুলি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশী অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।”

উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় বিজিবি।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা

ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

অবশেষে যৌতুকের কাছে হার মানলো প্রেমের বিয়ে

উপরের নির্দেশে কুরবানী হচ্ছেনা আলোচিত মহিষ ডোনাল্ট ট্রাম্পের

ইয়াছিনের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন

রাজধানীতে ৩.৬ মাত্রার ভুমিকম্প অনুভুত

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে : ঈদগাঁওতে পতাকা ও জার্সি বিক্রির হিড়িক

চকরিয়ায় দারুল কুরআন মাদরাসার বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৬ মৃত্যু

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

মিঠাপুকুরে ডিজিটাল বিপ্লব: মাঠেরহাটে সব অনলাইন সেবা দিচ্ছে রাব্বী’র ‘আরকে অনলাইন সার্ভিস’