ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. সর্বশেষ

ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগ পরীক্ষা সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৮ নভেম্বর ২০২৫, ১:১৯ অপরাহ্ণ

Link Copied!

oplus_2

ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগ পরীক্ষা সম্পন্ন
এম এ মোতালিব ভুইয়া :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরী, পরিচ্ছন্ন কর্মী, নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাদ্রাসার শ্রেণিকক্ষে শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় নৈশ প্রহরী পদে ৪ জন, পরিচ্ছন্ন কর্মী পদে ৯ জন, নিরাপত্তা কর্মী পদে ৮ জন এবং আয়া পদে ১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি, পরিদর্শক (ঢাকা) মোঃ আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।

এ সময় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের অধ্যাপক ও ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল জলিল,বিদ্যুৎসাহী সদস্য জাকির ভুইয়াসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত সুপার ও সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল জলিল বলেন,নিয়োগ পরীক্ষার পুরো প্রক্রিয়া ছিল স্বচ্ছ ও সুষ্ঠু। মেধা, যোগ্যতা ও নিয়ম অনুযায়ী সর্বোত্তম প্রার্থী নির্বাচন করা হবে। আমরা সবসময় মাদ্রাসার শিক্ষা ও প্রশাসনিক মানোন্নয়নে কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা

ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

অবশেষে যৌতুকের কাছে হার মানলো প্রেমের বিয়ে

উপরের নির্দেশে কুরবানী হচ্ছেনা আলোচিত মহিষ ডোনাল্ট ট্রাম্পের

ইয়াছিনের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন

রাজধানীতে ৩.৬ মাত্রার ভুমিকম্প অনুভুত

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে : ঈদগাঁওতে পতাকা ও জার্সি বিক্রির হিড়িক

চকরিয়ায় দারুল কুরআন মাদরাসার বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৬ মৃত্যু

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

মিঠাপুকুরে ডিজিটাল বিপ্লব: মাঠেরহাটে সব অনলাইন সেবা দিচ্ছে রাব্বী’র ‘আরকে অনলাইন সার্ভিস’