ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

বাবা, তোমার শূন্যতা আমায় আজও কুঁকড়ে খায়

প্রতিবেদক
নিউজ ভিশন
২১ জুন ২০২০, ১২:৫২ অপরাহ্ণ

Link Copied!

নাঈম আবেদীন।
আজকে নাকি বাবা দিবস? আমার তো বাবা নেই তাহলে আমার কাছে কি এই দিবসের কোন গুরুত্ব আছে বা কোন বিশেষত্ব? হ্যাঁ, আছে তো সবাই যখন বাবাদের নিয়ে পোস্ট করে, তখন আমি বাবাকে মিস করি। মন খারাপ হয় এই ভেবে যে, আজ যদি বাবা থাকতো। বাবা থাকলে কি হতো, না হতো, তা জানি না বটে। হয়তো, এমন করে বলা হতো না তাকে কতটা ভলোবাসি। বাবা দিবসের শুভেচ্ছাও দেয়া হতো না। কিন্তু যদি থাকতো, এই আক্ষেপ আমার বর্তমান অস্তিত্বকে একবার হলেও নাড়া দেয়।

পৃথিবীর সুন্দরতম শব্দগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর শব্দ বাবা। ‘বাবা’ মাত্র দুটি বর্ণের বিশালতা অনেক বড়। বাবা মানে আশ্রয়। বাবা মানে একটি বৃক্ষ। বাবা হলেন অদ্বিতীয় আলো। যার আলোয় আলোকিত হয়ে আমাদের সারা জীবনের পথচলা। বাবা ছাড়া আর কে দিবেন সন্তানের জন্য এমন বিসর্জন। বাবা শব্দটির সঙ্গে জড়িয়ে রয়েছে নির্ভরতা। রয়েছে এক বিশালতার প্রতীক। বাবা শব্দটি অনেক কঠিন কাজকে করে দেয় সহজ। পাহাড় সমান বিষন্নতাকে শুষে নেয় নিমিষেই।বাবা তো সেই জন, যার হাতে হাত রেখে আমরা এগিয়ে যাই নতুন পৃথিবীর সন্ধানে।
জানো বাবা, তোমার কথা মনে হলে বুকের ভিতর একটা চিনচিনে ব্যাথা অনুভূত হয়।যাদের বাবা প্রয়াত তারাই শুধু অনুভব করতে পারবে।

বাবার স্নেহ কতটা শক্তিশালী, বাবার উপস্থিতি কতটা সাহস সঞ্চার করতে পারে তা বাবা গত হওয়ার পরে অনুধাবন করা যায়। বাবা পারে যে কোনো কাজে অভাবনীয় অনুপ্রেরণা যোগাতে। প্রতিটি সন্তানের বুক জুড়ে থাকে বাবার প্রতি চির অম্লান শ্রদ্ধা ও ভালোবাসা। এই ভালোবাসা জগতের সকল কিছুর তুলনার ঊর্ধে। আমি জানি, আমি আমার বাবাকে কতোটা ভালোবাসি। কিন্তু আজ আমার সেই ভালোবাসা আমি কাকে প্রর্দশন করবো? কাকে আমি সেই প্রিয় ‘বাবা’ বলে ডাকবো? আমার ভাগ্যবিড়ম্বিত এই আক্ষেপ অন্তরের। এই জ্বালা কি কোনদিন নিভবে? আই মিস ইউ বাবা। তোমার শূন্যতা আমার জীবনকে কুঁকড়ে খাচ্ছে। ওপারে ভালো থেকো বাবা।
বাবা দিবসে ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা। বিশ্ব ভরে উঠুক বাবাদের প্রতি সন্তানের শ্রদ্ধা আর ভালোবাসায়। প্রয়াত বাবাদের সমাধি আলোকিত হোক, নিজ সন্তানের প্রার্থনায়।

শিক্ষার্থী, ট্রমা মেডিকেল সেন্টার।

 

 

ইকবাল/এসএফ/ঢাকা।

আরও পড়ুন

রাউজান-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জয়, পুত্র সামিরের হাতে রেজাল্ট শিট হস্তান্তর

রাউজানের নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে রাউজান প্রেস ক্লাব

কক্সবাজার-৪ আসনের ফল পুনঃগণনার দাবি জামায়াত প্রার্থী নূর আহমদ আনোয়ারীর

এ যেন ভোট নয় ঈদের আনন্দঘন মূহুর্ত

জামায়াতে ব্যাংক লুটেরা ও চাঁদাবাজ নেই

শরণখোলায় ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

“অ্যাডভেঞ্চার মনপুরা” অনুষ্ঠান আয়োজন করছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউট ফোরাম”

তারুণ্যের ভাবনা মিট উইথ মজনু” কর্মশালার আয়োজন করেন মুন্সি রফিকুল আলম মজনু

শান্তিগঞ্জে বাপ-পুত্রের পিআইসি, কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি ‎

আওয়ামী লীগপন্থী আমলাদের হাতে নির্বাচনের চাবি!

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

“ভোটাধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- বিএনপির সাংসদ পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ