ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

গাজীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক ফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
৬ অক্টোবর ২০১৯, ১২:৩৭ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ শামসুল হুদা লিটনঃ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৫ অক্টোবর, শনিবার সকালে গাজীপুর শহরের হাবিবুল্লাহ স্বরণীতে দৈনিক বাংলাভূমি পত্রিকা কার্যালয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) গাজীপুর জেলার উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন হতে ১০% কর্তন বন্ধের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসরকারি শিক্ষক – কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও গাজীপুর জেলা শাখার আহবায়ক উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন।
অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম, মো: নাজমুল হাসান, শ্রীপুর মিজানুর রহমান খান মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক হারুন অর রশিদ, সংগঠনের কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, জাঙ্গালীয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক আ: রহমান, দুর্বাটি এম ইউ কামিল মাদরাসার প্রভাষক শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানে দৈনিক বাংলা ভূমির সম্পাদক নজরুল ইসলাম আজহার শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে শিক্ষকরা প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবিটি মেনে নেয়ার জোর দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ‎