ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. সর্বশেষ

কবিতা:- তোমার দীদার

প্রতিবেদক
জুবায়েদ মোস্তফা
২৭ জানুয়ারি ২০২৬, ১১:০০ অপরাহ্ণ

Link Copied!

তোমার দীদার
মুহাম্মদ ইবনে আব্বাস

রাতের আঁধার মুছে জাগে দিবাকর,
ভোরের আলোতে বায় জাগায় অন্তর।
তেমনি আমার মনে লেগে যায় হাওয়া,
শূণ্য এ মরু পেলে তোমার আবহাওয়া।

মেঘেদের ভেসে চলা বৃষ্টির আভাস,
বৃষ্টিতে জেগে ওঠে মৃত মরুর আশ,
ঘুম ছেড়ে জেগে ওঠে তেমনি এ প্রাণ,
কাছে এসে তুমি যদি করো আহ্বান।

পরতে পরতে হৃদে দ্বন্দের ঢেউ,
নিয়ে চলে যেজন একা শুনে না তো কেউ,
সে চোখেও স্বপ্নেরা ওঠে জেগে ঠিক,
তুমি ডাক দিলে হয় সুবহে সাদিক।

তীরে এসে তরী খানা ডুবে যায় যার,
সেও শেষে দয়া চেয়ে করে আবদার
তার মতো আমিও যে করি রোনাজারি
তোমার দীদারে মোর পার হবে তরী।

আসমানে চেয়ে দেখি তারাদের ভীড়,
জমিনের দিকে দিকে লোকে অস্থির,
নিরবতা শুধু এই মন জুড়ে যার,
খুঁজে ফিরে সে তো (আমি) তোমার দীদার।।

আরও পড়ুন

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সাবেক ইউপি সদস্যসহ আহত ২

ইসরাইলের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় হিজবুল্লাহর হামলা

‘ঢাকা টু বেইজিং ফেলোশিপ’-চালুর প্রস্তাব দিয়েছেন ডাকসু ভিপি

এবার ঈদুল আযহার ছুটিতে হস্তক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এপেক্স ক্লাব অব বারআউলিয়ার ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট হলেন রবিউল হাসান তানজিম

সাংবাদিক সম্মেলনে ভূমিদস্যুতা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; নিরাপত্তা ও ন্যায়বিচার দাবী

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া, ফুটবলে ইংরেজি ও ক্রিকেটে আইন বিভাগ চ্যাম্পিয়ন

নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলা : ছাত্রদলের ৮ নেতার বিরুদ্ধে মামলা

জবিস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান

সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের পাশে রাবির স্টুডেন্ট

ডুলাহাজারা ডিগ্রি কলেজ ছাত্রদলের এইচএসসি ১ম বর্ষের আহ্বায়ক কমিটি অনুমোদন

রংপুরে জমকালো আয়োজনে যাত্রা শুরু করল পোশাক ব্র্যান্ড ‘LOOKS’