ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

কবিতা:- ❝হাদি সে তো সংগ্রাম❞

প্রতিবেদক
জুবায়েদ মোস্তফা
৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ

Link Copied!

“হাদি সে তো সংগ্রাম”
মুহাম্মদ ইবনে আব্বাস

হাদি ছিলো আমাদের ছিলো আম-জনতার,
ছিলো দুঃখী গরিবের ভালোবাসা মমতার।
হাদি ছিলো উত্তাল ঘুর্ণি যে সাগরের
স্নেহ মাখা জননীর ছিলো সে তো আদরের।
হাদি ছিলো আজাদির কণ্ঠ ও শক্তি,
টুঁটি চাপা দিতো দেখে জুলম-কমবখতি।
হাদি ছিলো বিদ্রোহী কবিতার মহাবীর,
দুনিয়াটা কাঁপে শুনে হাদিদের তাকবীর।

হাদি আসে যুগে যুগে যবে আসে নমরুদ,
গলা ফাঁটা চিৎকারে কেটে যায় বাকরোধ,
হাদি দিতো ইনসাফ মুক্তির সে সবক,
স্লোগানে স্লোগানে যা কাঁপায় আকাশ তক।
কালচারালের যোধে হাদি বীরদের বীর,
যে আগায় ছিড়ে ফেঁড়ে দিনলিপি গোলামীর।
ইনকিলাবের হাদি যে হাদির শেষ নাই,
সে হাদি-ই বলে: “জান দেব, দেবো না জুলাই।

হাদি সে তো সংগ্রাম চলমান বিপ্লব,
সারাদেশে ইনসাফ মুক্তির কলরব।
দাসত্বের জমিনে বলে লড়াই ইবাদাত,
সে হাদি-ই লুফে নিলো উত্তম শাহাদাত।

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ