ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. সর্বশেষ

কবিতা:- ❝খুব বেশি আমায় মনে পড়লে❞

প্রতিবেদক
জুবায়েদ মোস্তফা
২০ জানুয়ারি ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ

Link Copied!

খুব বেশি আমায় মনে পড়লে
তৌফিকুর প্রামাণিক

খুব বেশি আমায় মনে পড়লে,
গোটা গোটা অক্ষরে একটা বার্তা দিও,
সাথে একটা রুমাল দিও,
সে রুমালে তোমার ওমন মেঘকালো চুলের সুগন্ধি দিও।

খুব বেশি আমায় মনে পড়লে,
কোমল মোলায়েম হাতে লেখা একটা চিঠি দিও,
সাথে চোখের কিছু বর্ণনা দিও।
আচ্ছা, তোমার চোখের কাজল কি ঠিক
আগের মতোই আছে, নাকি আর কাজল পরো না?

খুব বেশি আমায় মনে পড়লে,
একটা হলুদ খাম দিও,
খামে ভরে তোমার কপালের ঐ কালো টিপটা দিও।
আচ্ছা, তোমার কপালে কি আর কেউ চুমু খায়নি?
তোমার কপালে চেয়ে আর কেউ কি বলেনি,
তোমার কপালে ঐ কালো টিপটা এত সুন্দর মানায় কেন?
নাকি আর টিপ পরো না?

খুব বেশি আমায় মনে পড়লে,
কেঁদো না,
কাঁদলে তোমাকে নদী ভাঙনের মতো লাগে।
প্রকাণ্ড ঢেউ যেমন তীরে এসে আছড়ে পড়ে,
ক্ষয়ে ক্ষয়ে একসময় বিলীন হয়ে যায়।

খুব বেশি আমায় মনে পড়লে,
কেঁদো না,
কাঁদলে তোমাকে নদী ভাঙনের মতো লাগে।

খুব বেশি আমায় মনে পড়লে,
এক টুকরো উজ্জ্বল হাসি দিও সূর্যের মতো,
কিন্তু অতটা প্রখর নয়—শেষ বিকেলের হাসি দিও।
সাথে কিছু একটাতে তোমার ওষ্ঠের ছোঁয়া দিও।
কতদিন তোমার ওষ্ঠের স্পর্শ পায় না আমার ওষ্ঠ,
শুষ্ক হয়ে পড়ে আছে কতদিন।

খুব বেশি আমায় মনে পড়লে,
কেঁদো না,
কাঁদলে তোমাকে নদী ভাঙনের মতো লাগে।

আরও পড়ুন

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সাবেক ইউপি সদস্যসহ আহত ২

ইসরাইলের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় হিজবুল্লাহর হামলা

‘ঢাকা টু বেইজিং ফেলোশিপ’-চালুর প্রস্তাব দিয়েছেন ডাকসু ভিপি

এবার ঈদুল আযহার ছুটিতে হস্তক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এপেক্স ক্লাব অব বারআউলিয়ার ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট হলেন রবিউল হাসান তানজিম

সাংবাদিক সম্মেলনে ভূমিদস্যুতা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; নিরাপত্তা ও ন্যায়বিচার দাবী

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া, ফুটবলে ইংরেজি ও ক্রিকেটে আইন বিভাগ চ্যাম্পিয়ন

নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলা : ছাত্রদলের ৮ নেতার বিরুদ্ধে মামলা

জবিস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান

সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের পাশে রাবির স্টুডেন্ট

ডুলাহাজারা ডিগ্রি কলেজ ছাত্রদলের এইচএসসি ১ম বর্ষের আহ্বায়ক কমিটি অনুমোদন

রংপুরে জমকালো আয়োজনে যাত্রা শুরু করল পোশাক ব্র্যান্ড ‘LOOKS’