ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

মুহাম্মদ ইবনে আব্বাস এর কবিতা ❝ সোনালী অতীত ❞

প্রতিবেদক
জুবায়েদ মোস্তফা
২০ জানুয়ারি ২০২৬, ১:০৮ পূর্বাহ্ণ

Link Copied!

সোনালী অতীত
মুহাম্মদ ইবনে আব্বাস

কত কাল পর প্রাণ খুলে বেশ হাসিয়াছি কাল ঢের,স্মৃতিসন্ধ্যায় পুরান আড্ডায় দেখা হলো আমাদের।
দেখা হলো ছেঁকে সোনালী অতীত কতোটা হয়েছে ছাড়া,বেশকিছু কাল কেটে গেলো কাল করে করে মুনাযারা।

আহা সে অতীত ভুলি কিভাবে স্মৃতি হয়ে যারা থাকে,জীবনের পথে চলিতে চলিতে পিছু হতে যারা ডাকে।
পদে পদে যারা শেখায় সবক এইসব দিনেরাতে,করায় আফসোস, সেসব দিনের কেটেছে যা অজুহাতে।

জননীর আদরে বাবার শাসনে ভয়ে ভয়ে চলা কাল,শিখায়ে নিয়ম আদাব-কায়দা করে জীবন আজমাল।
হুজুরের ভয়ে পড়া করে নেয়া, মসজিদে যাওয়া দিন,যে ভয়ে গড়িলো সুস্থ জীবন মুছে আজারির চিন।

বন্ধুরা মিলে স্মৃতিকথা তুলে এভাবে কাটিলো কাল, সেই সময়ের শান্ত জীবন আজ কতো উত্তাল।
যুক্তির সাথে কথা-কাটাকাটি পুরান দিনের মতো, বেঁচে আছি শুধু শৈশব আর কৈশোর যে হলো গত।

সেসব দিন আর কখনো পাবো না যখনই স্মরণ হয়, স্মৃতিমধুর সে দিনগুলো ভেবে হয়ে পড়ি তন্ময়।
কথার মাঝেই ফিরে যাই আবার যেখানে আমার ভিত, শীতের সকালে আলপথে ছুটা সেই সোনালী অতীত।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

কক্সবাজার-৪ নির্বাচনের ইলেকশন পিটিশনে হাইকোর্টে শুনানি

চকরিয়ার সবুজবাগে শিকড়ের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আরেকটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

ঈদের আগে চকরিয়ার ১৯ মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও ৫ উপাসনালয়ের ধর্মীয় নেতা পাচ্ছেন সম্মানী

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

আনোয়ারায় যানজট নিরসনে ইউএনও’র অভিযান, জয়কালী বাজারে সিএনজি–অটোরিকশা সরানোর নির্দেশ

যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলো ইরান

অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি অনুমোদন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদে বসানো হলো কালেমার ক্যালিগ্রাফি

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি