ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

আবু শাহেদ চৌধুরীর কবিতা : আহাম্মক আরণ্যক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ জুন ২০২৫, ৭:২০ অপরাহ্ণ

Link Copied!

আহাম্মক আরণ্যক
— আবু শাহেদ চৌধুরী

কোন এক দুই-দুয়ারী সভ্যতার করাল গ্রাসে একদিন তিমির হলে
তোমাকেও নতুবা সংশয়ে
তিমিরের হাহাকারে বেদনার অলংকৃত প্রজ্ঞাপন জুড়ে দিতাম
হয়তো নিমীতলোচনে ভাবছো কী ভীষণ দুঃসহ শাখালীন
এখনো রাতের তিশা টেরাকোটা নিদাঘে কাঁদে হুল্লোড়ের হলারে
হয়তো তবুও দেখবো এক জাত্যাভিমানের গালে
তোমারও বইছে রক্তধারা কালহীন তিলক-কপোলে!
দেখেছো, ভেবেছো, উঠেছো, নেমেছো, ভরেছো সাঘাটা শিখর
ভিখারি তোমারে আপনার থেকেই জানায় নি আর মকর
ভেবেছি তাও তো, বলবো ভাবছি, ভাষণদানেও লেখা
আমার তবু তো পর হয়েছে তোমার কপালে ঠেকা
তোমার দুয়ারে দাত্রী দেওল দ্বিধার চোটে ফোটে
ভুললে তবু বল হেরে যায় বলার ভুলেই ছোটে
আমাকে আবারো অশ্বেত এক সাগর ডেকেছে ভোরে
কেমন করিয়া না বুজে থাকি সেই নিদানের তোড়ে?
ভাবছি তবু চলে যাবো ভাবতে কী আর দোষ
মানুষ যখন মন পেয়েছে মনের মূলেই ঘোষ
তবু তো তোমার তিরোধানে তিলক ছুঁয়েছে পা-ও
আমরা তবু হারার কালে গাল শুনেছি—“ফাও!”
আমরা তবু ভোর গুনেছি, রাত গুনেছি ঢের
কেমন করে এবাকাসে তাও তো পাও নি টের!
টোপ গিলে যেই ধুতরাদলে দলা পাকায় গলে
স্মরণে আর কিবা পাষাণ চোখের পরেই ম’লে
এবার তো তাও তোমার দিকে করুণ করে চাই
হয়তো তোমার তোষামোদে ত্রুটির জোরটি নাই
তাই তো তুমি তৃণদলে দলেই যাচ্ছো রোজ
তোমাকে তাও আপন ভেবেছি, পণ যদিবা নিখোঁজ
হয়তো আকাশে তারার খোপে দেখি নি স্পার্টান
তোমার নগরে এক দেশ চেয়েছি বারণে বারংবার
আর হার চেয়েছি, পার পেয়েছি জীবনখাতার ভারে
এখনো মিডলে কিছুই না বলে বোঝাও চাবাহার
আর সামারে নর্থ ক্যারোলে নাই বা পেলে আর
তবু আছি তোমার
তবু রবো তোমার
তবু আশ্বাস এ বদান্যতার
তোমাকে তো বাঁচতে দিলো
আমাকে করলো আমার!

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা