ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়- সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদক
নিউজ ভিশন
১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। অথচ এদেশের মানুষ সেটি চায়না উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। এদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিলো বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি রোববার (১ ফেব্রুয়ারী) সকালে নির্বাচনী গণসংযোগে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিক পাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, এদেশে ছাত্র-গণঅভ্যুত্থানে শত সহস্র মানুষ শহীদ হয়েছে রাজপথে রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষা ছিলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার। এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও শহীদের আকাঙ্ক্ষা পুরণের দেশ গড়তে ধানের শীষে ভোট চান তিনি।
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, আমরা অবাস্তব কিছু বলছি না আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাইনা, আমরা কর্মক্ষম হাতের সৃজন করতে চাই। আমরা ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মের হাত হিসেবে তৈরী করতে চাই ।
তিনি বলেন, এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা পরিবেশের জন্য বলছি বৃক্ষরোপণ করবো, খাল খনন করবো প্লাস্টিকের দূষণ ও ব্যবহার কমাবো এনিয়ে বিএনপির অনেক পরিকল্পনা রয়েছে। অথচ অন্যান্য দল যারা মাঠে রয়েছে তাদের কোনো পরিকল্পনা নাই এদেশের মানুষের জন্য। তারা রয়েছে দেশে ধর্মীয় বিভাজন তৈরীতে ব্যস্ত।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সময়ে দেশে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিলো তা শৃংঙ্খলায় ফিরিয়ে আনবে বিএনপি। সেজন্য তিনি সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তিনি।
এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া , সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

৯ দফা দাবিতে কুবি ছাত্রদলের সংবাদ সম্মেলন, প্রশাসনিক দুর্নীতির অভিযোগ

কুবিতে ভিসি ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গাইবান্ধায় কৃষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ ও সনদ বিতরণ

যুদ্ধবিরতির আগেই ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ২৬

ঢাবির হলে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির সমর্থকদের মধ্যে হাতাহাতি

মার্কিন রণতরীতে হামলা, মহা যুদ্ধের প্রান্তে বিশ্ব!

ছাত্রদলের কমিটিতে ১১ ছাত্রলীগ নেতা, যে ব্যাখ্যা দিলেন নেতারা

শাপলা গণহত্যার সব মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপি নেতা আখতার

কেন ইস্তফা দেব? আমরা তো হারিনি– মমতা ব্যানার্জি

জামালপুরে জলাবদ্ধতায় ডুবছে শহর, কক্সবাজারে ‘আনন্দ ভ্রমণে’ পৌর প্রশাসন : জনমনে তীব্র ক্ষোভ

অনার্সে প্রথম, এবার মাস্টার্সেও ৩.৯৬ পেলেন চাকসু জিএস সাঈদ

জাতীয় প্রেসক্লাবে এশিয়ান টিভির প্রতিনিধিদের চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন