ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

প্রতিবেদক
নিউজ ভিশন
৩১ জানুয়ারি ২০২৬, ১১:১২ অপরাহ্ণ

Link Copied!

আবুল কাসেম, মহেশখালীঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান আজ ২ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার প্রাইমারি স্কুল মাঠে এক জনসভায় ভাষণ দেবেন। এ উপলক্ষে এলাকাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে নতুন বাজার প্রাইমারি স্কুল মাঠে ইতোমধ্যে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতির কাজ শুরু হয়েছে। জনসভা সফল করতে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে কাজ করছেন।
এদিকে জনসভা ও নির্বাচনী সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বড় মহেশখালী, নতুন বাজার, ছোট মহেশখালী ও আদিনাথ ঘাটসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসার বাহিনীর সহযোগিতায় নিয়মিত টহল এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় পাঁচটি মামলায় পাঁচজন সিএনজি চালককে মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রশাসন সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনসভায় ডা. শফিকুর রহমানের সঙ্গে আরও উপস্থিত থাকবেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভুঁইয়া মঞ্জু এবং জাগপার কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান।

আরও পড়ুন

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

“ভোটাধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- বিএনপির সাংসদ পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ

তাসফিয়া আলমের কবিতা ❝ হারিয়ে যাওয়া ❞

মানবিক দেশ গড়ার প্রতীক দাঁড়িপাল্লা : আব্দুল্লাহ আল ফারুক

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

এক টুকরো নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে সমর্থন দিন- মিজানুর রহমান আজহারি

‎শান্তিগঞ্জে আনোয়ার হোসেনের ‘তালা’ প্রতীকের জনসমুদ্র ও বিশাল জনসভা ‎

হারানো ঐতিহ্য – সৈয়দা ইলমুন্নাহার তাকিয়া

বাবার শূন্যতা ও মায়ের সংগ্রাম: সাফল্যের শিখরে ফারিয়া

কবিতা:- ❝হাদি সে তো সংগ্রাম❞

কবিতা :- অপেক্ষা

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী