ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

প্রতিবেদক
নিউজ ভিশন
৩১ জানুয়ারি ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ

Link Copied!

চিরিংগাসহ উপকূলীয় এলাকার মৎস্যচাষিদের জীবনমান উন্নয়নে চিংড়ি ঘের নিরাপদ করা হবে এবং লবণচাষি ও মৎস্যচাষিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন চকরিয়া–পেকুয়া আসনের ১১ দলীয় জোট মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী।

শনিবার (৩১ জানুয়ারি) বাদে আসর চিরিংগা ইউনিয়নে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় গণসংযোগ করেন, যেখানে হাজারো মানুষ অংশ নেন। পরে বিকাল ৩টা থেকে চিরিংগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান। এ সময় পথে পথে নারী-পুরুষরা তাকে সংবর্ধনা দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

চিরিংগা ইউনিয়নের পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া উপজেলার সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী এবং এনসিপির নেতা সাজ্জাদ হোসেন।
ইউনিয়ন সভাপতি নুরুন্নবীর সভাপতিত্বে ও সেক্রেটারি কফিল উদ্দিনের সঞ্চালনায় পথসভাটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

“ভোটাধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- বিএনপির সাংসদ পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ

তাসফিয়া আলমের কবিতা ❝ হারিয়ে যাওয়া ❞

মানবিক দেশ গড়ার প্রতীক দাঁড়িপাল্লা : আব্দুল্লাহ আল ফারুক

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

এক টুকরো নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে সমর্থন দিন- মিজানুর রহমান আজহারি

‎শান্তিগঞ্জে আনোয়ার হোসেনের ‘তালা’ প্রতীকের জনসমুদ্র ও বিশাল জনসভা ‎

হারানো ঐতিহ্য – সৈয়দা ইলমুন্নাহার তাকিয়া

বাবার শূন্যতা ও মায়ের সংগ্রাম: সাফল্যের শিখরে ফারিয়া

কবিতা:- ❝হাদি সে তো সংগ্রাম❞

কবিতা :- অপেক্ষা

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী