ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

গভীর ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ নারী অধিকার আন্দোলনের

প্রতিবেদক
নিউজ ভিশন
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ

Link Copied!

মোসাঃতানজিলা, ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে তার নামে যে কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী বক্তব্য প্রচার করায়, ‘নারী অধিকার আন্দোলন’-এর পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এ মর্মে নারী অধিকার আন্দোলনের অফিসিয়াল পেইজ থেকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতি প্রকাশ করেন।
বিবৃতিতে নারী অধিকার আন্দোলনের সভানেত্রীর পক্ষ থেকে বলেন, রাজনৈতিক জনপ্রিয়তা ও ব্যক্তিত্বের ভাবমূর্তি ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যেই এই সুপরিকল্পিত সাইবার আক্রমণ চালানো হয়েছে। বিশেষ করে একজন সম্মানিত নেতার নামে নারীদের জড়িয়ে এ ধরণের নোংরা অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরো বলেন, একইসাথে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এই ঘটনার সত্যতা যাচাই না করেই তাৎক্ষণিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন শুরু করেছে। একটি ভিত্তিহীন সাইবার অপরাধকে পুঁজি করে সত্যতা যাচাই ছাড়াই এমন প্রতিক্রিয়া দেখানো চরম অনৈতিক, দায়িত্বজ্ঞানহীনতা এবং রাজনৈতিক অজ্ঞতার বহিঃপ্রকাশ। একজন রাজনীতিবিদের ব্যক্তিগত সম্মানহানিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা সুস্থ গণতন্ত্রের পরিপন্থী।

এছাড়া তারা সাইবার অপরাধের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বলেন, আমরা অনতিবিলম্বে এই ডিজিটাল অপরাধ ও সাইবার সন্ত্রাসের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। মিথ্যা ও ষড়যন্ত্রের জাল ছিঁড়ে সত্যের জয় হবেই ইনশাআল্লাহ।

আরও পড়ুন

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

“ভোটাধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- বিএনপির সাংসদ পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ

তাসফিয়া আলমের কবিতা ❝ হারিয়ে যাওয়া ❞

মানবিক দেশ গড়ার প্রতীক দাঁড়িপাল্লা : আব্দুল্লাহ আল ফারুক

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

এক টুকরো নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে সমর্থন দিন- মিজানুর রহমান আজহারি

‎শান্তিগঞ্জে আনোয়ার হোসেনের ‘তালা’ প্রতীকের জনসমুদ্র ও বিশাল জনসভা ‎

হারানো ঐতিহ্য – সৈয়দা ইলমুন্নাহার তাকিয়া

বাবার শূন্যতা ও মায়ের সংগ্রাম: সাফল্যের শিখরে ফারিয়া

কবিতা:- ❝হাদি সে তো সংগ্রাম❞

কবিতা :- অপেক্ষা

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী