ঢাকাসোমবার , ৮ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

নিজ কলেজের শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি ছাত্রদল নেত্রী তায়েবা ত্বহার, এতে ক্ষিপ্ত শিক্ষার্থীরা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ

Link Copied!

মোসাঃতানজিলা, ঢাকা

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য করায় ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা।

অভিযোগ উঠেছে, ইডেন মহিলা কলেজের ছাত্রদল নেত্রী তৈয়বা ত্বহা তার ফেসবুক আইডিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপত্তিকর ভাষা ব্যবহার করে একটি পোস্ট দেন।
সোমবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে ওই পোস্টটি দেওয়া হয়। পোস্টে ব্যবহৃত শব্দ ও বক্তব্যকে অবমাননাকর ও অশালীন বলে দাবি করছেন শিক্ষার্থীরা। তিনি তার পোস্টে লিখেছেন, ” যাক অবশেষে ইডেনে গুপ্তরা প্রকাশ্যে এলো।আপাদের আত্মপ্রকাশ দেখে ভালোই লাগলো।এগিয়ে যাও, স্বঘোষিত প্রস্টিটিউট আপারা।শুভকামনা!”

বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
একাধিক শিক্ষার্থী জানান, এ ধরনের বক্তব্য শুধু ব্যক্তি নয়, পুরো শিক্ষাঙ্গনের মর্যাদাকে ক্ষুণ্ন করে। তারা অবিলম্বে ওই পোস্ট প্রত্যাহার এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এই ব্যাপারে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কোন সারা পাওয়া যায় নি ছাত্রদল নেত্রী তাইয়্যেবা ত্বহার।
তিনি ইডেন মহিলা কলেজে বাংলা বিভাগ অধ্যয়নরত আছেন।

আরও পড়ুন

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হলো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন পরিবারের সদস্যরা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার।

বিশ্ব পরিবেশ দিবসে ‘ইকো চ্যালেঞ্জ-২৬’ অনলাইন কুইজ

ওসমান হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী?

ইসলামপুরে সাংবাদিক বাড়িতে কয়েক লাখ টাকার আসবাবপত্র চুরি

ইসলামপুরে গাছের ডালে ঝুলানো মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. দেবলীনা সুতের শিথি

মাদারগঞ্জে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু