ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. সর্বশেষ

স্বর্ণ-রূপার সুতোয় বোনা কোরআনের আয়াতে কাবার নতুন গিলাফ

প্রতিবেদক
admin
২৫ জুন ২০২৫, ১০:৪০ অপরাহ্ণ

Link Copied!

সৌদি আরবে ১১ মাসের নিবিড় পরিশ্রমের পর পবিত্র বায়তুল্লাহর ২০২৫ সালের নতুন কিসওয়া (গিলাফ) উন্মোচন করা হয়েছে। হাতের তৈরি ৪৭টি রেশমি প্যানেল, স্বর্ণ ও রূপার সুতো দিয়ে লেখা ৬৮টি কোরআনের আয়াত আর এক হাজার ৪০০ কেজিরও বেশি ওজনের এই কিসওয়া পবিত্রতা ও ইসলামি কারুশিল্পের এক অনন্য নিদর্শন।

কিসওয়া হলো কাবা শরিফকে ঢেকে রাখার জন্য ব্যবহৃত কাপড়। এটিকে বাংলায় ‘গিলাফ’ বলা হয়। এটি প্রতি বছর একবার পরিবর্তন করা হয়।
বিশ্বের সব চেয়ে দামি কাপড় কাবার কিসওয়া তৈরি হয় ৮২৫ কেজি প্রাকৃতিক রেশম, ১২০ কেজি সোনার সুতো, ৬০ কেজি রূপার সুতোয়। কিসওয়ার মোট ওজন এক হাজার ৪১৫ কেজি। এর দাম ২৫ মিলিয়ন রিয়াল।
এই বছরের কিসওয়া তৈরি হয়েছে কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কিসওয়া অব দ্য কাবায়। ২০২৪ সালের জুলাই মাসে এর উৎপাদন কাজ শুরু হয়। ডিজাইনার, শিল্পী, ক্যালিওগ্রাফার ও বয়ন বিশেষজ্ঞরা একত্রিত হয়ে নির্ধারণ করেন বছরের কোরআনিক আয়াত ও অলংকরণ।

১১ মাসের এই দীর্ঘ প্রক্রিয়ায় সাত ধরনের উন্নত মানের কাপড় দিয়ে তৈরি হয় ৪৭টি প্যানেল। প্রতিটি প্যানেলে ছিল কিসওয়ার বিখ্যাত সোনালি ‘হিজাম’ বা বেল্টের সূচিকর্ম।
প্রতিটি ধাপ, কাটা, বোনা, সূচিকর্ম ও চূড়ান্ত জোড়ার কাজ, গভীরভাবে পরীক্ষা করা হয় পবিত্রতার মানদণ্ড পরিপূর্ণ অনুসরণ করে।

কিসওয়ার বাইরের স্তর তৈরি হয়েছে কালো রেশম দিয়ে, দীপ্তিময়তা ও টেকসই গুণে নির্বাচিত। ভিতরের স্তরে রয়েছে, সবুজ রেশম, ঐক্য ও শান্তির প্রতীক, সাদা সুকারি ও সাধারণ সুতি কাপড়, কাঠামোগত দৃঢ়তা নিশ্চিত করে, লাল রেশম, ভাঁজের মাঝে উষ্ণতা ও আভিজাত্য যোগ করে।

কারিগররা কয়েকশ কেজি ওজনের সোনার প্রলেপযুক্ত রূপার সুতো ব্যবহার করে রেশমি কাপড়ে সূচিকর্ম করেছেন ৬৮টি কোরআনের আয়াত।

এই আয়াতগুলোতে রয়েছে, আল্লাহর নাম, যেমন আর রহমান ও আর রহিম। ঈমানের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ, কাবার মাহাত্ম্য ও একত্ববাদের বার্তা। দয়া, ঐক্য ও ইবাদতের বিষয়বস্তুর ওপর আয়াত।

আরও পড়ুন

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সাবেক ইউপি সদস্যসহ আহত ২

ইসরাইলের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় হিজবুল্লাহর হামলা

‘ঢাকা টু বেইজিং ফেলোশিপ’-চালুর প্রস্তাব দিয়েছেন ডাকসু ভিপি

এবার ঈদুল আযহার ছুটিতে হস্তক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এপেক্স ক্লাব অব বারআউলিয়ার ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট হলেন রবিউল হাসান তানজিম

সাংবাদিক সম্মেলনে ভূমিদস্যুতা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; নিরাপত্তা ও ন্যায়বিচার দাবী

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া, ফুটবলে ইংরেজি ও ক্রিকেটে আইন বিভাগ চ্যাম্পিয়ন

নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলা : ছাত্রদলের ৮ নেতার বিরুদ্ধে মামলা

জবিস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান

সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের পাশে রাবির স্টুডেন্ট

ডুলাহাজারা ডিগ্রি কলেজ ছাত্রদলের এইচএসসি ১ম বর্ষের আহ্বায়ক কমিটি অনুমোদন

রংপুরে জমকালো আয়োজনে যাত্রা শুরু করল পোশাক ব্র্যান্ড ‘LOOKS’