ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ

বৃহত্তর চৌধুরী পাড়া ইসলামি ছাত্র-যুব কল্যাণ পরিষদের ৬ষ্ঠ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ২১ জানুয়ারি

প্রতিবেদক
admin
১৪ জানুয়ারি ২০২০, ১২:০২ পূর্বাহ্ণ

Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি::

কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ বৃহত্তর চৌধুরী পাড়া ইসলামী ছাত্র-যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ তাফসিরুল কোরআন মাহফিল আগামী ২১ জানুয়ারী মঙ্গলবার বাদ জুহুর হতে অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার, সিলেট।
প্রধান আলোচক হিসেবে তাশরীফ আনবেন মাওলানা মুহাম্মাদ শফিউল হক জিহাদী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল উলুম কামিল (এম এ) মাদ্রাসা শাহারবিল, চকরিয়া কক্সবাজার। তিনি আলোচনা করবেন বাদ ঈশা। এতে প্রধান আকর্ষণ হিসাবে আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মোস্তফা নুরী, সভাপতি জাতীয় ওয়ায়েজিন পরিষদ,কক্সবাজার জেলা। আলোচনা করবেন বাদ মাগরিব। বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা হাবিব উল্লাহ, খতিব- চৌধুরি পাড়া জামে মসজিদ। হযরত মাওলানা আবদুস ছালাম, খতিব- বুড়িরছড়া জামে মসজিদ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মুজিবুর রহমান, পৌর মেয়র- কক্সবাজার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহাব উদ্দিন সিকদার, কাউন্সিলর- ৫নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা। এবং জনাব গোলাম আরিফ লিটন। মাহফিলে ১ম অধিবেশনে সভাপতিত্ব করবেন মোজাফফর আলী সর্দার এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন মমতাজুল হক।

উক্ত মাহফিলের সার্বিক সহযোগিতায় থাকবেন এম.এইচ. মোটর ড্রাইভিং স্কুল কক্সবাজার। মোবাইল ০১৮৫২৮৭৮২১৫।

বি.দ্র: মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে। উক্ত মাহফিলকে সফল ও সার্থকভাবে সম্পন্ন করার জন্য আহবান জানিয়েছেন মাহফিল পরিচালনা কমিটির সদস্যগণ।

আরও পড়ুন

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়