ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে সাংবাদিকদের উপর হামলা

প্রতিবেদক
admin
২৬ আগস্ট ২০২৩, ২:০৯ অপরাহ্ণ

Link Copied!

বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষের এক ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হয়েছে। এ নিয়ে কলেজ অধ্যক্ষের কাছে বিচার চাইতে গিয়ে গণমাধ্যমে বক্তব্য দেয়ায় উল্টো সাংবাদিকদের পিটিয়েছে কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশারের নেতৃত্বে তার সহযোগীরা। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সাংবাদিকরা।

শনিবার (২৬ আগস্ট) সকালে সংবাদ সংগ্রহে গেলে চ্যানেল 24 এর ক্যামেরাপারসনসহ আহত হয়েছেন চার সংবাদকর্মী। ভাঙচুর করা হয় ক্যামেরা ও সরঞ্জাম। আহতরা জানান, কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হন। এমন অভিযোগ পেয়ে মেডিকেলে খবর সংগ্রহে যান সাংবাদিকরা।

জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী গত বৃহস্পতিবার র‌্যাগিংয়ের শিকার হন। তার বিচার চাইতে ঐ ছাত্রী ও তার মা শনিবার সকালে কলেজ অধ্যক্ষের কাছে যান। এসময় চ্যানেল চ্যানেল 24-র রিপোর্টার কাওছার হোসেন রানা, চিত্র সাংবাদিক রুহুল আমিন, সময় টেলিভিশনের রিপোর্টার শাকিল মাহমুদ, চিত্র সাংবাদিক সুমন হাসান, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার ফিরোজ মোস্তাফা ও চিত্র সাংবাদিক আজিম মরিফ যান তথ্য সংগ্রহে।

ভুক্তভোগীরা তাদের বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরায় হঠাৎ করে সাংবাদিকদের প্রথমে চড় থাপ্পর, পরে চেয়ার দিয়ে পেটাতে থাকে কলেজ অধ্যক্ষসহ তার সহযোগীরা। পরে সাংবাদিকদের রুম থেকে বের করে দিয়ে র‌্যাগিংয়ের শিকার ঐ ছাত্রী ও তার পরিবারকে আটকে রাখে কলেজ অধ্যক্ষ।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, নিউজ করার জন্য আমাদের তথ্য প্রয়োজন। কিন্তু হঠাৎ করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও তার সাঙ্গপাঙ্গরা অতর্কিত আমাদের ওপর হামলা চালায়।

ঘটনার পর মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়েছেন সাংবাদিকরা।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা