ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারা বাংলা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত

প্রতিবেদক
নিউজ ভিশন
১৯ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ

Link Copied!

মোসাঃতানজিলা, ঢাকাঃ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সকল প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া আজ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ে অধ্যাদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করবে। খালিদ মাহমুদ, জনসংযোগ কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় স্বাক্ষরিত একটি বিবৃতিতে একথা জানানো হয়।

আরো জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তকরণের পূর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে সম্পৃক্ত মন্ত্রণালয়/বিভাগ এর মতামত সংগ্রহ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে সর্বসাধারণের মতামত গ্রহণ, শিক্ষক-শিক্ষাথী-সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠান, বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ এর মত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হয়েছে।

অধ্যাদেশ এর খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে সকলের যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এবং উদ্বেগসমূহকে বিবেচনায় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠোমা নির্ধারণ করাই ছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর মূল লক্ষ্য। সকলের ধৈর্য্যশীল সহযোগিতা এবং গঠনমূলক ভূমিকার কারণেই শিক্ষা মন্ত্রণালয় জটিল এ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সময়ে সময়ে প্রেস রিলিজের মাধ্যমে ধারাবাহিক অগ্রগতির তথ্য সর্বসাধারণকে অবহিত করেছে।

টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে মৌলিক ও উপরিকাঠামোগত সংস্কারের কাজগুলো সুশৃঙ্খলভাবে ধাপে ধাপে এবং যথাযথভাবে সম্পন্ন করতে হয়। যে কোন পর্যায়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এমতাবস্থায়, অধ্যাদেশটি যেহেতু এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় আছে, সেহেতু জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান করা যাচ্ছে। যেকোনো আবেগপ্রসূত বা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘদিনের এই অর্জন ও শ্রমকে নসাৎ করে দিতে পারে।

এছাড়াও তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয় বিশ্বাস করে, দীর্ঘদিনের ধৈর্য্য ও পারস্পরিক সহযোগিতার এই ধারা অব্যাহত রেখে আমরা অতি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা নিশ্চিত করতে পারব, যা বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরও পড়ুন

খুনকর্মচারীর ছুরিকাঘাতে নিজ কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক খুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধজাহাজ: আইআরজিসি

গলাকাটা’ বাণিজ্যে নিরব কর্তৃপক্ষ শিরোনামে সংবাদের প্রতিবাদ

‎ ‎ফসল রক্ষা বাঁধে নীরব বাণিজ্য, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতির দৃশ্যমান চিত্র

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

ইরানের হামলার জবাবে পাল্টা হামলা চালালো কাতার

এবার ইরানকে প্রকাশ্যে সমর্থন করলো উত্তর কোরিয়া

ঢাকা-আরিচা মহাসড়কের গাড়ির হর্নে অতিষ্ঠ জাবির ৫ হাজার শিক্ষার্থী

আজ আকাশে দেখা যাবে পুর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে না ন্যাটো: মার্ক রুটে

৩০ মিনিটের ব্যবধানে ইসরায়েলে মিসাইল ছুড়লো ইরান