ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’ হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ‘বাঁচা’ র‌্যাব-১৫-এর জালে

মো:জাবেদুল আনোয়ারঃ
  • আপডেট সময় : ০২:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চট্টগ্রামের সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন ওরফে ‘বাঁচা’ (৩৫)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

রোববার (৫ জুলাই) র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সন্ত্রাস, হত্যা, মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজারসংলগ্ন ‘সি ওয়ার্ল্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে সাতকানিয়া থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি আকবর হোসেন ওরফে ‘বাঁচা’-কে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বরদুয়ারা এলাকার আব্দুর রশিদের ছেলে।

র‌্যাব জানায়, গত ১ জুলাই সাতকানিয়া থানায় দায়ের হওয়া একটি নৃশংস হত্যা মামলার প্রধান আসামি হিসেবে ঘটনার পর থেকেই আকবর হোসেন আত্মগোপনে ছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ তার অবস্থান শনাক্ত করে সফল অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধী, সন্ত্রাসী ও পলাতক আসামিদের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ‘বাঁচা’ র‌্যাব-১৫-এর জালে

আপডেট সময় : ০২:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬