ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ : ৮০০ জনই বিদেশী নাগরিক র‌্যাবের অভিযানে কক্সবাজারে ধামরাইয়ের শংকর হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইবিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আজ জামায়াতে ইসলামীর ৮৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি রুহিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ

চকরিয়ায় ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মো. আবদুল আলিম

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৫:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২৫৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম।

সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। মো. আবদুল আলিম দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।

সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

এদিকে সভাপতি নির্বাচিত হওয়ায় মো. আবদুল আলিম সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরিয়ায় ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মো. আবদুল আলিম

আপডেট সময় : ০৫:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬