ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’

চকরিয়া জমজম হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বার্তা পরিবেশকঃ
  • আপডেট সময় : ১০:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২১০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চকরিয়া জমজম হাসপাতাল পিএলসি’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্যের প্রতিবাদে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত বক্তব্যে জানান, গত ৩০ জুলাই মাত্র তিন দিন বয়সী নবজাতক আফরা মনি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালের শিশু বিশেষজ্ঞের অধীনে ভর্তি হয়। টানা তিন দিন চিকিৎসা শেষে গত ২ আগস্ট শিশুটি সুস্থ হওয়ায় চিকিৎসক তাকে ছাড়পত্র (ডিসচার্জ) প্রদান করেন।

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, রোগীর স্বজনের অনুরোধে চার দিনের পরিবর্তে তিন দিনের সিট ভাড়া নির্ধারণ করা হয়। মোট বিল ছিল ৮ হাজার ৫০ টাকা। পরবর্তীতে দুই দফায় ১ হাজার ৩৫০ টাকা ছাড় দিয়ে সর্বমোট ৬ হাজার ৭০০ টাকা গ্রহণ করা হয় এবং রোগীর পরিবার সন্তোষজনকভাবে হাসপাতাল ত্যাগ করে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, চিকিৎসাকালীন কিংবা বিল পরিশোধের সময় হাসপাতালের পরিচালক, ফাইন্যান্স ডিরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে রোগীর স্বজনদের কোনো ধরনের তর্ক-বিতর্ক হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রোগীপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত বা মৌখিক অভিযোগও দাখিল করা হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করে যে, পরবর্তীতে একটি স্বার্থান্বেষী চক্র চাঁদা দাবি করে এবং দাবি পূরণ না হওয়ায় আংশিক বিলের ফটোকপি ও সম্পাদিত তথ্য ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘২১০০ টাকা সার্ভিস চার্জ’ ও ‘২১০০ টাকা ডাক্তার ফি’সহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করে।

চিকিৎসা ব্যয়ের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিশেষজ্ঞ চিকিৎসকের ফি ৫০০ টাকা, এমবিবিএস মেডিকেল অফিসারের ফি ২০০ টাকা এবং সিট ভাড়া ৭০০ টাকা, যা দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে। ভর্তি রোগীদের দিনে একাধিকবার চিকিৎসক দেখলেও অতিরিক্ত ফি নেওয়া হয় না। দরিদ্র রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে।

এ সময় হাসপাতালের আধুনিক চিকিৎসাসেবা, সিটি স্ক্যান, ডায়ালাইসিস ইউনিট, ফিজিওথেরাপি, ট্রমা সেন্টার ও উন্নত ল্যাব সুবিধার কথাও তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে চকরিয়াবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে এলাকার মানুষ উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে পারে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের চকরিয়ায় সেবা প্রদানে নিরুৎসাহিত করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরিয়া জমজম হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬