ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর একই দিনে ইবি শিক্ষার্থী সৌভিক ও মাসতুতো ভাইয়ের স্ত্রী নিখোঁজ ডেঙ্গু: জ্বর হলে কী করবেন? বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন বিএনপি নেত্রী মা ম্যা চিং মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে জামালপুরে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার অননুমোদিত ভিডিও ধারণে বিচার দাবিতে ইইই বিভাগের শিক্ষার্থীদের স্মারকলিপি অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ, কুবি শিক্ষার্থীকে মারধর-হেনস্তার অভিযোগ

৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান

হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজারস্থ এনায়েত খান বাড়িতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের উদ্যোগে এক বিশাল বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই শিবিরে এলাকার অসহায় ও দুস্থ ৬৮০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চক্ষু শিবিরে আগত রোগীদের সুচিকিৎসা প্রদানের পাশাপাশি চূড়ান্তভাবে ১৬৭ জন ছানি রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। আগামী ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) নির্বাচিত ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করানো হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

চক্ষু শিবিরের উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লয়ান্স জেলা ৩১৫ বি৪ এর সন্মানিত আরসি ও ক্লাব ডিরেক্টর লায়ন বিপুল কুমার বল। লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের সভাপতি লায়ন অনিক চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি লায়ন টিটন চৌধুরী, সেক্রেটারি লায়ন টুপন শর্মা সুমন, জয়েন্ট সেক্রেটারি সাজ্জাদ হোসেন, ট্রেজারার লায়ন মোহাম্মদ তানভীর হোসেন এবং লায়ন রামকৃষ্ণ নাথ।
এছাড়াও লিও ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের সভাপতি লিও রোজিনা আক্তার প্রেমা, সেক্রেটারি লিও জাবেদ হাসান তুষার, জয়েন্ট সেক্রেটারি লিও তাসফিয়া যাহিন, ট্রেজারার লিও আব্দুল্লাহ বিন সাকিব, টেইল টুইস্টার লিও ইমদাদুল হক, স্পোর্টস সেক্রেটারি লিও সুমিত বডুয়া, মেম্বার লিও শিবা বল, লিও অর্পন সরকার, লিও পারভেজ মোশারফ, লিও মেহেদি হাসান, আবিদ ভুঁইয়া , এনায়েত খান বাড়ি সমাজ কল্যাণ কমিটির পক্ষ থেকে আজগর, মোর্শেদ, দিদার, সায়েম, নোহিন, বেলালসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সদস্যরা উপস্থিত থেকে চক্ষু শিবিরের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অন্ধত্ব দূরীকরণ ও আর্তমানবতার সেবায় লায়ন্স ক্লাব সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। গ্রামীণ জনপদের পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় মানসম্মত চোখের চিকিৎসা পৌঁছে দিতেই এই চক্ষু শিবিরের আয়োজন। আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে লায়ন্স নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান

হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির

আপডেট সময় : ০৩:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬