ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’ হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর

চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে

প্রেস বিজ্ঞপ্তিঃ
  • আপডেট সময় : ০৯:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়া সরকারি হাসপাতালের সার্বিক সহযোগিতায় কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে আগামী ২৪ আগস্ট (সোমবার) বিনামূল্যে বুকের এক্স-রে সেবা প্রদান করা হবে।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন

বিশেষ করে দীর্ঘদিন ধরে কাশি, দীর্ঘস্থায়ী জ্বর, অস্বাভাবিক ওজন কমে যাওয়া, দুর্বলতা কিংবা যক্ষ্মার (টিবি) সন্দেহজনক উপসর্গ রয়েছে—এমন ব্যক্তিদের বিনামূল্যে এ বুকের এক্স-রে সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, সময়মতো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা গেলে দ্রুত চিকিৎসা গ্রহণ সম্ভব। তাই নিজের ও পরিবারের সদস্যদের পাশাপাশি আশপাশের অসুস্থ ব্যক্তিদেরও এ বিনামূল্যের সেবা সম্পর্কে অবহিত করতে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে

আপডেট সময় : ০৯:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬