সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা,চট্টগ্রাম
পটিয়ার চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব, নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ মঙ্গলবার (১১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর শুকুর ওয়াহীদি।
সমর কান্তি দাশের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুমন চক্রবর্তী, দিদারুল আলম শিকদার, জামাল উদ্দীন আহমদ, গিয়াস উদ্দিন, সোলাইমান মুছা, সুবর্না রানী শীল, রিনা আকতার, রাশেদা বেগম, সিমলা রাণী দে প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের সফলতার ধারা আগামীতে অব্যাহত রাখতে হবে। এজন্য এসএমসি কমিটি, অভিভাবক ও শিক্ষকদের একসাথে কাজ করে যেতে হবে।
সভা শেষে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত ৬ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।























