ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একই দিনে ইবি শিক্ষার্থী সৌভিক ও মাসতুতো ভাইয়ের স্ত্রী নিখোঁজ ডেঙ্গু: জ্বর হলে কী করবেন? বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন বিএনপি নেত্রী মা ম্যা চিং মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে জামালপুরে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার অননুমোদিত ভিডিও ধারণে বিচার দাবিতে ইইই বিভাগের শিক্ষার্থীদের স্মারকলিপি অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ, কুবি শিক্ষার্থীকে মারধর-হেনস্তার অভিযোগ জামালপুরে চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা- ৭ জনের মৃত্যুদণ্ড-৭ জনের যাবজ্জীবন নব নির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী ড. অলি আহমদ অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা

চকরিয়ার পুত্রবধূ ব্যারিস্টার এলিনা চৌধুরীর নতুন সাফল্য

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১০:২০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২৫১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন চকরিয়ার পুত্রবধূ ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এলিনা চৌধুরী। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সোলিসিটর অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এর আগেও তিনি একই দায়িত্বে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বের নিয়োগাদেশ বাতিল করে ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২’-এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার এলিনা চৌধুরী।
তিনি চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া লিটনের সহধর্মিণী। তাঁর পুনর্নিয়োগে কক্সবাজার ও চকরিয়ার আইনজীবী সমাজসহ স্থানীয় বিভিন্ন মহলে আনন্দের আমেজ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরিয়ার পুত্রবধূ ব্যারিস্টার এলিনা চৌধুরীর নতুন সাফল্য

আপডেট সময় : ১০:২০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬