ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার সদর হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সিসিএন এর সাংবাদিকের ওপর হামলা চেষ্টা: থানায় অভিযোগ রুহিয়ায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কড়াকড়ি রুহিয়ায় পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও আলাউদ্দিন রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করবো-রাষ্ট্রপতি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ : ৮০০ জনই বিদেশী নাগরিক র‌্যাবের অভিযানে কক্সবাজারে ধামরাইয়ের শংকর হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইবিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

রুহিয়ায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কড়াকড়ি

​ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা শহরের চৌরাস্তা এলাকায় রাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান চালিয়েছে নবগঠিত রুহিয়া উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানের নেতৃত্ব দেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন। অভিযানে উপজেলা শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে রাস্তায় অবৈধভাবে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করায় ২৫/৩০টি দোকান উচ্ছেদ করা হয়।

​এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজাহারুল ইসলাম বাদল, রুহিয়া থানার এসআই তাপস চন্দ্রসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মীগণ।

​উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, “উপজেলা শহরের সৌন্দর্য বজায় রাখা এবং জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ রাস্তায় অবৈধভাবে দোকান বসিয়ে ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​স্থানীয় জনগণ এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা করছেন, এর ফলে শহরের যানজট কমবে এবং জনচলাচল সহজতর হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রুহিয়া চৌরাস্তা এলাকায় অবৈধভাবে দোকান বসিয়ে ফুটপাত দখল করে রাখার অভিযোগ ছিল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুহিয়ায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কড়াকড়ি

আপডেট সময় : ১২:২৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬