ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার সদর হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সিসিএন এর সাংবাদিকের ওপর হামলা চেষ্টা: থানায় অভিযোগ রুহিয়ায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কড়াকড়ি রুহিয়ায় পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও আলাউদ্দিন রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করবো-রাষ্ট্রপতি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ : ৮০০ জনই বিদেশী নাগরিক র‌্যাবের অভিযানে কক্সবাজারে ধামরাইয়ের শংকর হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইবিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

কক্সবাজার সদর হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সিসিএন এর সাংবাদিকের ওপর হামলা চেষ্টা: থানায় অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজার সদর হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে বাধা প্রদান, অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাফসিন আহমেদ আদনান নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক নুর মোহাম্মদ বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি ঘটেছে গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৩ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে। ভুক্তভোগী নুর মোহাম্মদ ‘বাংলা এডিশন’-এর কক্সবাজার জেলা প্রতিনিধি, ‘সিসিএন নিউজ’-এর স্টাফ রিপোর্টার এবং ‘দৈনিক গণসংযোগ’ পত্রিকার নিজস্ব প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

কক্সবাজার সদর থানায় দায়েরকৃত অভিযোগ উল্লেখ করা হয়েছে, বর্ণিত সময়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম মহিদ উল্লাহ নামক এক ব্যাক্তির কাছ থেকে তথ্য ও বক্তব্য সংগ্রহ করতে যান সাংবাদিকরা। ভিকটিমের সঙ্গে বিরোধ থাকায় উত্তর টেকপাড়া এলাকার হাজী আলী আহমদের ছেলে তাফসিন আহমেদ আদনান (২৫) অন্যায়ভাবে পেশাগত কাজে বাধা দেয়। এবং সাংবাদিকদের উদ্দেশ্যে করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

একপর্যায়ে আদনান মোবাইল ফোনে তার অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীকে ডেকে আনেন। তারা সংঘবদ্ধ হয়ে সাংবাদিক নুর মোহাম্মদ’কে হাসপাতালের ভিতর থেকে জোরপূর্বক বের করার চেষ্টা করে এবং উদ্দেশ্য হাসিলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরিস্থিতি বেগতিক দেখে তাৎক্ষণিকভাবে বিষয়টি কক্সবাজার সদর থানা পুলিশকে অবহিত করেন সাংবাদিক নুর মোহাম্মদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হলে বিবাদী আদনান ও তার সহযোগীরা সাংবাদিক নুর মোহাম্মদ’কে সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত সটকে পড়ে।

ভুক্তভোগী সাংবাদিক নুর মোহাম্মদ জানান, স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত তাফসিন মোহাম্মদ আদনান একজন উশৃঙ্খল ও উগ্র প্রকৃতির লোক। এ ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন। এ বিষয়ে যথাযথ তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন অবস্থায় সাংবাদিকের ওপর হামলা চেষ্টা ও হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা অবিলম্বে অভিযুক্ত আদনানসহ জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। কক্সবাজার সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিকের করা সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার সদর হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সিসিএন এর সাংবাদিকের ওপর হামলা চেষ্টা: থানায় অভিযোগ

আপডেট সময় : ০৭:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬