রুহিয়ায় পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও আলাউদ্দিন
- আপডেট সময় : ১০:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নে অবস্থিত পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে রাজাগাঁও ইউনিয়নে অবস্থিত পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন।
পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শিক্ষার পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ইউএনও আলাউদ্দিন শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি উপজেলার বিদ্যালয়গুলোতে পরিকল্পিত পাঠদান নিশ্চিতকরণ, নিয়মিত মূল্যায়ন, শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ সহায়তার ওপর জোর দেন। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

























