ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ : ৮০০ জনই বিদেশী নাগরিক র‌্যাবের অভিযানে কক্সবাজারে ধামরাইয়ের শংকর হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইবিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আজ জামায়াতে ইসলামীর ৮৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি রুহিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ

নিহতের সংখ্যা ১৬৫ ছাড়িয়ে যেতে পারে

নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ : ৮০০ জনই বিদেশী নাগরিক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নেপাল ও চীনের তিব্বতে হিমালয়ঘেঁষা এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ২৮ দেশের অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক। নিহতের সংখ্যা ১৬৫ ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে নেপাল পুলিশ। বুধবার পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় সীমান্তবর্তী জনপদ ও উপত্যকাগুলো প্লাবিত হয়।

নেপালে নিখোঁজ ৮২৬ জনের মধ্যে প্রায় ৬০০ জন বিদেশি। তাদের মধ্যে ভারতের ১৭৭, যুক্তরাষ্ট্রের ৬৩, অস্ট্রেলিয়ার ৩৪, যুক্তরাজ্যের ৩৩ এবং কানাডার ২৫ নাগরিক রয়েছেন। তিব্বতের গিরং কাউন্টিতে আরো ৫৫৮ জন নিখোঁজ রয়েছে, যাদের মধ্যে ২৬০ জন বিদেশি বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।

উদ্ধারকাজে নেপালে ৫ হাজারের বেশি সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে খাদ্য, তাঁবু ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিবেশী ভারতও ত্রাণ সহায়তা পাঠিয়েছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পকে দুর্যোগের কারণ মনে করা হলেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এটি মূলত হিমবাহের শিলা ও বরফ ধসে সৃষ্ট ভূকম্পন এবং পরবর্তী ধসের ফল।

দুর্যোগকবলিত অঞ্চলটি কৈলাস-মানস সরোবর তীর্থযাত্রী ও পর্যটকদের গুরুত্বপূর্ণ যাত্রাপথ। যুক্তরাষ্ট্র পাঁচ লাখ ডলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন দেশও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করছে।

সূত্র: বিবিসি/রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিহতের সংখ্যা ১৬৫ ছাড়িয়ে যেতে পারে

নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ : ৮০০ জনই বিদেশী নাগরিক

আপডেট সময় : ০১:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬