ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল পদত্যাগ করেননি, এখনো মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারীপুরে বিদ্যালয়ের শিক্ষার মান ও জবাবদিহিতার দাবিতে সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ যাত্রী নিহত, আহত ৫ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত নিজ শহরের মানুষের পাশে উছলাপাড়ার সন্তান ডা. ফাহিম ফাত্তাহ, দেবেন শিশু চিকিৎসাসেবা কক্সবাজারের মাতামুহুরীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ ইসলামপুরে বাল্যবিবাহমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে পারির অবহিতকরণ সভা পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী

মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা  কমিটি গঠন, সভাপতি মুশাহিদ, সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী ‎

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎স্টাফ রিপোর্টারঃ

‎বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) (রেজি. নং-০৬)-এর ছাতক উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

‎শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ছাতক উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

‎নবগঠিত কমিটিতে মুশাহিদ আলী সভাপতি, মো. নুর উদ্দিন সিনিয়র সহ-সভাপতি, এম এইচ খালেদ মিয়া ও আরিফুর রহমান মানিক সহ-সভাপতি, জাহাঙ্গীর আলম চৌধুরী সাধারণ সম্পাদক, ফজল উদ্দিন ও জুনেদ আহমদ রুনু যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. তাজিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অর্থ সম্পাদক মোহাম্মদ জানে আলম, ধর্ম বিষয়ক সম্পাদক জামরুল ইসলাম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপলু মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, দপ্তর সম্পাদক লোকমান হোসেন এবং নির্বাহী সদস্য রাফি আহমদ ও মোহাম্মদ আলী।

‎সভায় ভার্চ্যুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ছাতক উপজেলার সাংবাদিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‎তিনি আরও বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় পর্যায়ে সাংবাদিকদের তালিকা প্রস্তুত, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ সংগঠনের ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দীর্ঘদিন ধরে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ছাতক উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং এ ক্ষেত্রে সকল সাংবাদিকের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা  কমিটি গঠন, সভাপতি মুশাহিদ, সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী ‎

আপডেট সময় : ১০:১৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬