সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইউপি চেয়ারম্যান সাহেব আলী।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে দেবহাটা থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দেবহাটা থানার মামলা নং-০৬, তারিখ ২৯ আগস্ট ২০২৪-এর এজাহারভুক্ত আসামি মোঃ তুহিন রহমান (৪০), পিতা মৃত মাওলা বক্স গাজী, সাং দক্ষিণ কুলিয়া এবং মোঃ আলমগীর হোসেন ওরফে সাহেব আলী (৩৫), পিতা আব্দুর সাত্তার, স্থায়ী ঠিকানা কামিনীবসু, বর্তমান ঠিকানা সাংবাড়িয়া, থানা দেবহাটা, জেলা সাতক্ষীরাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাহেব আলী ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে শনিবার (২৮ নভেম্বর) বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।