ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ ৯ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের যৌথ আয়োজক ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)। সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথির হিসেবে বক্তব্য প্রদানকালে ডা. শফিকুর রহমান সম্মেলনের প্রতিপাদ্যসংশ্লিষ্ট বিষয়গুলোতে তাঁর বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ-তুরস্ক...
সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়া মাত্র ৪১ সেকেন্ডের একটি ভিডিও! আর তাতেই তোলপাড় জামালপুরের ইসলামপুর। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক...
জামালপুরের ইসলামপুরে গৃহবধূ মোছা. মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন...
জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিনকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করতে একটি মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও...
রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ...
শান্তিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
স্টাফ রিপোর্টার: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পথসভা করেছে উপজেলা বিএনপি...
বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন, ডিসেম্বরের জন্য অপেক্ষা করব না: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান
শেখ হাসিনাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, "বুকের পাটা থাকলে এখনই দেশে...
দ্রুত সংস্কার হবে পেকুয়া-কুতুবদিয়ার বেড়িবাঁধ-পানি সম্পদ প্রতিমন্ত্রী
কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়া উপজেলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও স্লুইসগেট দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ...
পাসপোর্ট ফরমে বিশেষ চিহ্ন দিয়ে দালালি: জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের ঝটিকা অভিযান
পাসপোর্ট আবেদনের ফরমে বিশেষ প্রতীকি চিহ্ন ব্যবহার করে দালালচক্রের মাধ্যমে অনিয়ম ও হয়রানির অভিযোগে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান...
জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার...