Logo শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
নি'ষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতারী পরোয়ানা আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া নি'ষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতারী পরোয়ানা আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

হাওর বাঁচাও আন্দোলন' সদর উপজেলা কমিটির সম্মেলন: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু

মোঃ আবু সঈদ (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:
স্টাফ রিপোর্টারঃ "ফসল রক্ষা বাঁধে অনিয়ম, কাজে অবহেলা, কৃষকদের নিয়ে আর কত খেলা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘হাওর বাঁচাও আন্দোলন’এর সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন বোরো মৌসুমে হাওরের ফসল রক্ষায় বাঁধের কাজ যথাসময়ে শুরু ও শেষ করা, নির্মাণকাজের মান নিশ্চিত করা এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবি উঠে এসেছে সম্মেলনে নবগঠিত কমিটিতে মোঃ আব্দুল লতিফ ময়নাকে সভাপতি ও মোছাদ্দেক আলী বাবলুকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় 'হাওর বাঁচাও আন্দোলন’ সদর উপজেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে আলোচনা সভায় মিলিত হন। আলোচনা সভায় সদর উপজেলা কমিটির সভাপতি শহীদ নুর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 'হাওর বাঁচাও আন্দোলন' কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সুখেন্দু সেন। শুরুতে সম্মেলনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল। সুনামগঞ্জ জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবু সঈদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, দপ্তর সম্পাদক মোঃ আনোয়ারুল হক, সুনামগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি মোঃ আলীনুর মিয়া। এসময় আরো বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সদস্য আদিল আরমান, হাওর নেতা হুমায়ুন কবির ও মোসাদ্দেক আলী বাবলু সহ অনেক। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মোমিন মিয়া, কামরুল ইসলাম, আব্দুল আওয়াল, সাদ্দক আলী, আল আমিন, যুগ্ন সাধারণ সম্পাদক রেদুয়ান আলী,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, মোঃ আবুল হোসেন,শফিক মিয়া, দপ্তর সম্পাদক সৈয়দ ফরিদুজ্জামান জায়েদ, প্রচার সম্পাদক আবজল মিয়া, কোষাধ্যক্ষ করুণা সিন্ধু দাস, বাঁধ বিষয়ক সম্পাদক আলম মিয়া,তথ্য ও গবেষণা সম্পাদক কামাল তালুকদার ও আইন বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ। কমিটির কার্যকরী সদস্যরা হলেন মোঃ চাঁন মিয়া, রমজান আলী, অরুন দাস,জাফর আলী,শাহাব উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুল আলীম,সাইফুল ইসলাম,আলী আজগর, মরহম মিয়া, আবদাল মিয়া, মনোয়ার হোসেন, এখলাছুর রহমান ও ফরিদ মিয়া। এসময় হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সদস্য ইছমাইল আলী, আব্দুর রাজ্জাক সহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে শপথবাক্য পাঠের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।

বিষয়:

হাওর বাঁচাও আন্দোলন' সদর উপজেলা কমিটির সম্মেলন: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু
১

হাওর বাঁচাও আন্দোলন' সদর উপজেলা কমিটির সম্মেলন: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
২

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক

আশাশুনিতে পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেপ্তার
৩

আশাশুনিতে পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেপ্তার

নি'ষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতারী পরোয়ানা আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে
৪

নি'ষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতারী পরোয়ানা আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে

আশাশুনিতে ঘূর্ণিঝড় মোকাবিলায় গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত
৫

আশাশুনিতে ঘূর্ণিঝড় মোকাবিলায় গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি, দেশজুড়ে শীতের প্রকোপ
৬

তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি, দেশজুড়ে শীতের প্রকোপ

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড
৭

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

চকরিয়া প্রেস ক্লাবের সঙ্গে সহকারী পুলিশ সুপার ও ওসির মতবিনিময়
৮

চকরিয়া প্রেস ক্লাবের সঙ্গে সহকারী পুলিশ সুপার ও ওসির মতবিনিময়

ডাকাত ধরতে গিয়ে মামলার আসামি হলেন চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য
৯

ডাকাত ধরতে গিয়ে মামলার আসামি হলেন চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

ওসমানী স্বর্ণ পদকে ভূষিত ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম
১০

ওসমানী স্বর্ণ পদকে ভূষিত ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম

এলাকার খবর

সম্পর্কিত