Logo রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ নি'ষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতারী পরোয়ানা আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ নি'ষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতারী পরোয়ানা আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক :
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকারকে কালক্ষেপণ না করে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণভোটের রায় অনুযায়ী রাষ্ট্র সংস্কার করতে হবে। এ দাবি আদায়ে জামায়াত কোনো অবস্থাতেই আন্দোলন থেকে সরে আসবে না। জনগণের রায় উপেক্ষা করা হলে দেশে পুরোনো ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার পথ তৈরি হবে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, ‘সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। কোনো কিছুর বিনিময়ে জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরে আসবে না।’

গণভোটের রায় উপেক্ষা করা হলে পুরোনো ফ্যাসিস্টরা আবারও ফিরে আসার সুযোগ পাবে বলে সতর্ক করেন তিনি। বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, দলটি অতীতের রাজনীতিতে ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন আগের মতো দলীয়করণের পথে হাঁটছে। একটি জাতি দলীয়করণকৃত শিক্ষাব্যবস্থা পেলে সেই শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

 

তিনি আরও বলেন, ‘একসময়ের মজলুম একটি দল অভ্যুত্থানের পর যেভাবে চরিত্র বদল করেছে, তাতে জনগণ তাদের প্রতি আর আস্থা রাখতে পারছে না।’

সরকারপ্রধানের আহ্বান করা জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন—এমন মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্র সংস্কার ও গণভোটের রায় কার্যকর করা জরুরি।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়।’

বিষয়:

জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: ডা. শফিকুর রহমান
১

জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ
২

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ

করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন
৩

করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

সিলেটে এম এ মালিক এমপির বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ
৪

সিলেটে এম এ মালিক এমপির বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ

দেবহাটায় বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যানসহ দুই আসামি গ্রেপ্তার
৫

দেবহাটায় বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যানসহ দুই আসামি গ্রেপ্তার

পেকুয়ায় এলজিসহ অস্ত্র কারিগর গ্রেপ্তার
৬

পেকুয়ায় এলজিসহ অস্ত্র কারিগর গ্রেপ্তার

পেকুয়ার বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
৭

পেকুয়ার বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জমকালো আয়োজনে পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের দ্বিতীয় আসরের
৮

জমকালো আয়োজনে পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের দ্বিতীয় আসরের

জমকালো আয়োজনে পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের দ্বিতীয় আসরের
৯

জমকালো আয়োজনে পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের দ্বিতীয় আসরের

জমকালো আয়োজনে পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের দ্বিতীয় আসরের
১০

জমকালো আয়োজনে পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের দ্বিতীয় আসরের

এলাকার খবর

সম্পর্কিত