ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারী বলিতাহাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দৃর্ষ চন্দ্র বর্মন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক ও হেলফারকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।
নিহত দৃর্ষ চন্দ্র বর্মন রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশাঁলগাঁও গ্রামের বাসিন্দা বকুল চন্দ্র বর্মনের ছোট ছেলে বলে জানা যায়
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রুহিয়া থানা পুলিশ।