Logo রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ নি'ষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতারী পরোয়ানা আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ নি'ষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতারী পরোয়ানা আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

জমকালো আয়োজনে পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের দ্বিতীয় আসরের

হুমায়ুন কবির (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

জমকালো আয়োজনে পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের দ্বিতীয় আসরের ছবি:
জমকালো আয়োজনে পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের দ্বিতীয় আসরের ছবি:

কক্সবাজারের পেকুয়ায় উৎসবমুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয়বারের মতো পেকুয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে চকরিয়ার এম নাহিয়ান স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে পরাজিত করে শুভসূচনা করেছে লোহাগাড়া এফসি ফুটবল একাডেমি।
শুক্রবার (২৭ নভেম্বর) পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ছাফওয়ানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আসহাব উদ্দিন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, চকরিয়া থানার ওসি আরিফুল ইসলাম, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী এবং কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, দক্ষিণ চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় এই ফুটবল আসরে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন ফুটবল সংগঠনের ৩০টি দল আবেদন করে। পরে লটারির মাধ্যমে ১৬টি দলকে চূড়ান্তভাবে খেলার সুযোগ দেওয়া হয়।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামে চকরিয়ার এম নাহিয়ান স্পোর্টিং ক্লাব ও লোহাগাড়া এফসি ফুটবল একাডেমি। দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে শুরু থেকেই দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ।

প্রথমার্ধের ২৫ মিনিটে এম নাহিয়ান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জাহেদ গোল করে দলকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে লোহাগাড়া এফসির বিদেশি খেলোয়াড় পগবা গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। নির্ধারিত সময়ের বাকি অংশে দুই দল একাধিক আক্রমণ করলেও আর কোনো গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে আশ্রয় নিতে হয় টাইব্রেকারের।

টাইব্রেকারে প্রথম ৫ টি করে শট করে সেখানে ৫-৫ সমতা থাকায় আবার ৩টি করে শট দিলে লোহাগাড়া এফসির গোলরক্ষক সালাহউদ্দিন সালু অসাধারণ দক্ষতা ও নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষের পরপর দুটি শট রুখে দেন। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াই শেষে ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে লোহাগাড়া এফসি ফুটবল একাডেমি।

দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ম্যাচসেরার পুরস্কার পান লোহাগাড়া এফসির দুর্দান্ত গোলরক্ষক সালাহউদ্দিন সালু।

বিষয়:

জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: ডা. শফিকুর রহমান
১

জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ
২

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ

করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন
৩

করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

সিলেটে এম এ মালিক এমপির বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ
৪

সিলেটে এম এ মালিক এমপির বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ

দেবহাটায় বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যানসহ দুই আসামি গ্রেপ্তার
৫

দেবহাটায় বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যানসহ দুই আসামি গ্রেপ্তার

পেকুয়ায় এলজিসহ অস্ত্র কারিগর গ্রেপ্তার
৬

পেকুয়ায় এলজিসহ অস্ত্র কারিগর গ্রেপ্তার

পেকুয়ার বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
৭

পেকুয়ার বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জমকালো আয়োজনে পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের দ্বিতীয় আসরের
৮

জমকালো আয়োজনে পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের দ্বিতীয় আসরের

জমকালো আয়োজনে পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের দ্বিতীয় আসরের
৯

জমকালো আয়োজনে পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের দ্বিতীয় আসরের

জমকালো আয়োজনে পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের দ্বিতীয় আসরের
১০

জমকালো আয়োজনে পর্দা উঠল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের দ্বিতীয় আসরের

এলাকার খবর

সম্পর্কিত