কক্সবাজারের পেকুয়ায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ
অনুষ্ঠিত হয়েছে।
৭ই নভেম্বর(শনিবার) বিকাল ৪ ঘটিকায় পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন পেকুয়া উপজেলা বিএনপির অঙ্গসংগঠন বনাম পেকুয়া প্রেস ক্লাব ও উপজেলা প্রশাসন। খেলার নির্ধারিত সময়ে কোনো পক্ষ কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ার খেলা ট্রাইব্রেকারে গড়ায় ফলাফল নির্ধারণের জন্য। ট্রাইব্রেকারে পেকুয়া প্রেস ক্লাব ও প্রশাসন ৩-২ গোলে বিএনপির অঙ্গসংগঠনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: রফিকুল ইসলাম, পেকুয়া থানার ওসি মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার ফারুক হোসেন চৌধুরী, পেকুয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মীর মোশারফ হোসেন টিটুসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ দিকে বিএনপি দলের অধিনায়ক ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদীদ মুকুট। মাঠে খেলোযাড় হিসেবে প্রধান আকর্ষণ ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সদরের চেয়ারম্যান বাহাদুর শাহ। এ ছাড়া পেকুয়া প্রেস ক্লাব টিমে অধিনায়ক ছিলেন চ্যানেল ওয়ানের কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক সাইদুর রহমান সুমন,সহকারী অধিনায়ক ছিলেন সাংবাদিক সোহেল আজিম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, আজ ঐতিহাসিক জাতীয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।এই দিবস উপলক্ষে পেকুয়া ক্রীড়া সংস্থা কতৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ, চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে অভিনন্দন। সামনে বিভিন্ন দিবসে ইনশাআল্লাহ এই রকম জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করব।যেন আনন্দময় ফুটবল ম্যাচ উপহার দিতে পারে।
পেকুয়া প্রেসক্লাব ও প্রশাসনের প্রধান কোচ এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু বলেন: আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’এই দিন সিপাহী ও জনতা ঐক্যবদ্ধভাবে অভ্যুত্থান ঘটিয়ে তাঁকে বন্দিদশা থেকে বাংলাদের স্বাধীনতার স্থপতি শহিদ জিয়াউর রহমানকে মুক্ত করে।বাংলাদেশেকে দ্বিতীয়বার স্বাধীন করে।এই দিনকে স্বরণী করে রাখতে পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থা এই রকম জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের টিমের সবাই ভালো করেছে আলহামদুলিল্লাহ আমরা পেকুয়া প্রেসক্লাব চ্যাম্পিয়ন হলাম।