Logo বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর

নিউজ ডেস্ক :
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতাদের শনাক্ত করতে আওয়ামী লীগ নেতাসহ ১০১ জনের ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক লেনদেন খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ প্রায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তিদের আর্থিক লেনদেন অনুসন্ধানে সংস্থাটির চারটি গোয়েন্দা ইউনিট যৌথভাবে কাজ করছে। ইউনিটগুলো হলো—কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (ভ্যাট গোয়েন্দা) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব, কর নথি, আয়-ব্যয়ের হিসাব এবং ডিজিটাল লেনদেনের তথ্য যাচাই করছেন গোয়েন্দারা।

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সংশ্লিষ্ট ব্যক্তিদের কর নথির সাথে আয়-ব্যয়ের হিসাব এবং ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেনের তথ্য মিলিয়ে দেখছে। পাশাপাশি তাদের আয়ের উৎসও খতিয়ে দেখা হচ্ছে। বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য যাচাই করা হচ্ছে।

ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাতুন নাহার। এছাড়া গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় সরকারের সাবেক প্রতিনিধিদের নাম রয়েছে।

তাদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল ও সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন।

এছাড়া মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, উপজেলার সাবেক চেয়ারম্যান মো: কাবির মিয়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

তালিকায় আরো রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মো: বাবুল শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মোক্তার হোসেন এবং মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছা।

এনবিআরের একটি গোয়েন্দা ইউনিটের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে আন্দোলনের সময় এসব ব্যক্তির মাঠপর্যায়ের রাজনীতিতে ভূমিকা ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। তাদের আর্থিক সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক গোয়েন্দা তথ্য পাওয়ার ভিত্তিতে ব্যাংক হিসাব অবরুদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আন্দোলনে নেতৃত্ব দেয়া এবং অর্থ দিয়ে সক্রিয় থাকার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব ও ডিজিটাল লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। একইসাথে সহিংসতায় অর্থায়নের সম্ভাব্য উৎস শনাক্ত করতে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনও অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রতিষ্ঠানগুলোর নাম জানা যায়নি।

গত ১৫ নভেম্বর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তী কয়েক দিনে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন দেয়ার খবর পাওয়া যায়। পরদিনও জেলার বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের বাড়ি, রাজনৈতিক দলের কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় থানায় থাকা পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহনে আগুন দেয়া হয়। সহিংসতার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন বাড়ানো হয়েছে।

বিষয়:

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
১

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
২

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি
৩

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি

গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর
৪

গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর

হাজারো মানুষের পদচারণা, বুধহাটা বাজারে নেই ব্যবহারযোগ্য আধুনিক গণশৌচাগার
৫

হাজারো মানুষের পদচারণা, বুধহাটা বাজারে নেই ব্যবহারযোগ্য আধুনিক গণশৌচাগার

আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে উজানটিয়া বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা
৬

আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে উজানটিয়া বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

পেকুয়ায় প্রশাসনের উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে গোলদীঘির খাল
৭

পেকুয়ায় প্রশাসনের উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে গোলদীঘির খাল

আশাশুনির গোদাড়ায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্ধবার্ষিক সমন্বয় সভা
৮

আশাশুনির গোদাড়ায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্ধবার্ষিক সমন্বয় সভা

সফরসুচী সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা
৯

সফরসুচী সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা

দেবহাটায় নিয়মিত মামলায় এক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
১০

দেবহাটায় নিয়মিত মামলায় এক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

এলাকার খবর

সম্পর্কিত