Logo বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ওসমানী স্বর্ণ পদকে ভূষিত ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম

নিউজ ভিশন প্রতিবেদকঃ
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন এর হাত থেকে MIST কর্তৃক ওসমানী স্বর্ন পদকে ভূষিত হয়েছেন বাংলাদেশ  সেনাবাহিনীর গর্বিত ও চৌকস পেশাদার অফিসার সেনাসদরের পূর্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম। সাথে উপস্থিত ছিলেন  তিন বাহিনী প্রধানগন।

স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এম আই এস টি, মিরপুর সেনানিবাসে ২৫ নভেম্বর (বুধবার) সকালে আয়োজিত ১৭তম সমাবর্তন অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব ড. আ ন ম এহছানুল হক মিলনের হাত থেকে ওসমানী স্বর্ণপদকে ভূষিত হয়েছেন কৃতি শিক্ষার্থী  (২০০৩) ছাত্র ও সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ব্রিগে: জেনা: আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বিজিবিএম এস, এনডিসি, এ এফডব্লিউসি, পিএসসি, এমফিল।
স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন এই ছাত্র ১৯৯৫ সালের ১৬ জুন ৩২ তম বিএমএ লং কোর্স হতে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষণের ক্ষেত্রে অত্যন্ত সাফল্যের সাথে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বপ্রথম গঠিত ৪৪ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি সেনাসদরের সামরিক সচিবের শাখায় উপসহকারী সামরিক সচিব, বিজিবি সদরদপ্তরে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর জিএসও-১, এম আই এসটির কর্নেল স্টাফ এবং ৩৪ ইঞ্জি: কন্সট্রাকশন ব্রিগেডের অতিরিক্ত মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একটি ডিভিশন ইঞ্জি: ব্যাটালিয়ান এর অধিনায়ক হিসেবে দুই বছরের অধিক সময় দায়িত্ব পালন করেছেন। তিনি পরবর্তীতে এম আই এসটির সিভিল ইঞ্জি: বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও কর্মরত ছিলেন।
অত্যন্ত মেধাবী এই অফিসার স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাঁচটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। যার মধ্যে রয়েছে এমএসসি ইঞ্জি: (পরিবেশ), মিলিটারী স্টাডিজে এম এসসি, ব্যবসা প্রশাসনে এম বি এ, মাস্টার্স অব সোস্যাল সাইন্স এবং নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে এমফিল।
অত্যন্ত পেশাদার এই অফিসার মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে, ২০২৫ ইং সনে ১৬টি দেশের ৯৬ জন উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন ও সফলতার সাথে কোর্স সমাপ্ত করেন। তাছাড়া তিনি এনডিসির অধীনে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ থেকে অত্যন্ত সফলতা ও কৃতিত্বের সাথে স্টাফ কোর্স সম্পন্ন করেন।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় মেরিন কোর ইঞ্জিনিয়ারিং স্কুল হতে কম্বাট ইঞ্জিনিয়ারিং অফিসার কোর্স এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই এ অবস্থিত এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ হতে Advance Security Cooperation Course সম্পন্ন করেন। তাছাড়া তিনি প্রায় তিন বছর “অপারেশন কুয়েত পুনর্গঠনের” আওতায় ডেপুটেশনে কুয়েতে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সেনাসদরে পূর্ত পরিচালক হিসেবে কর্মরত আছেন।
তিনি চকরিয়া পৌরসভা নিবাসী আলহাজ্ব মাস্টার আহমদ কবির এবং মরহুমা খালেদা খানমের একমাত্র পুত্র সন্তান। তাঁর পিতা চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে এক নাগাড়ে ৩৪ বৎসর অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে শিক্ষকতা করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।

ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম এর এই গৌরবময় কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ সহ  ক্লাবের সকল সদস্যরা।

বিষয়:

চকরিয়া প্রেস ক্লাবের সঙ্গে সহকারী পুলিশ সুপার ও ওসির মতবিনিময়
১

চকরিয়া প্রেস ক্লাবের সঙ্গে সহকারী পুলিশ সুপার ও ওসির মতবিনিময়

ডাকাত ধরতে গিয়ে মামলার আসামি হলেন চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য
২

ডাকাত ধরতে গিয়ে মামলার আসামি হলেন চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

ওসমানী স্বর্ণ পদকে ভূষিত ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম
৩

ওসমানী স্বর্ণ পদকে ভূষিত ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম

আশাশুনিতে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
৪

আশাশুনিতে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

পেকুয়ায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
৫

পেকুয়ায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
৬

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
৭

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি
৮

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি

গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর
৯

গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর

হাজারো মানুষের পদচারণা, বুধহাটা বাজারে নেই ব্যবহারযোগ্য আধুনিক গণশৌচাগার
১০

হাজারো মানুষের পদচারণা, বুধহাটা বাজারে নেই ব্যবহারযোগ্য আধুনিক গণশৌচাগার

এলাকার খবর

সম্পর্কিত