Logo বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ডাকাত ধরতে গিয়ে মামলার আসামি হলেন চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

নিউজ ভিশন প্রতিবেদকঃ
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


ডাকাত ধরতে অভিযান চালিয়ে এবার নিজেরাই মামলার আসামি হয়েছেন চকরিয়া থানার ওসি আরিফুর রহমানসহ সাত পুলিশ সদস্য। বান্দরবানের লামার ফাইতং এলাকায় আলোচিত ডাকাত তৌহিদের বাড়িতে অভিযানের পর পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। তবে স্থানীয় সূত্র ও পুলিশের বক্তব্যে উঠে এসেছে, অভিযানের লক্ষ্যবস্তু বাড়িটি ডাকাত তৌহিদের হলেও সেটি তার শ্যালক সৌদি আরবপ্রবাসী রিয়াদের বাড়ি হিসেবে পরিচিত করার চেষ্টা চলছে। পুলিশের অভিযানকে বিতর্কিত করে ভবিষ্যতে ডাকাতবিরোধী অভিযান বাধাগ্রস্ত করতেই এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। গত ২৩ নভেম্বর বান্দরবানের লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।
 মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লামার ফাইতং এলাকায় অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ। এ সময় রাস্তার দুই পাশে প্রতিবন্ধকতা তৈরি করে একটি নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালানো হয়। পরে ভবন থেকে লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, ভবনটির মালিক সৌদি আরবপ্রবাসী রিয়াদ। 
  তবে স্থানীয় সূত্রের দাবি, আলোচিত ডাকাত তৌহিদের শ্যালক রিয়াদ। ফাইতং এলাকায় তৌহিদের দুটি বাড়ি রয়েছে। এর একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এড়াতে প্রবাসী রিয়াদের বাড়ি হিসেবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। 
পুলিশ সূত্রে জানা গেছে, তৌহিদের বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা রয়েছে। রিয়াদের বিরুদ্ধেও ডাকাতি ও অর্থ পাচারসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশের একটি সূত্র। সূত্রগুলোর ভাষ্য, তৌহিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে বাড়িটির মালিকানা নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা করার ঘটনাও ডাকাতবিরোধী অভিযানকে বিতর্কিত করার কৌশল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
 চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের দাবি, ভবনটি তৌহিদ নামের এক শীর্ষ সন্ত্রাসীর। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের কেউ বাড়িটি রিয়াদের, আবার কেউ তৌহিদের বলে দাবি করছেন। প্রায় পাঁচ বছর ধরে সেখানে ভবনটির নির্মাণকাজ চলছে বলে জানা গেছে। মামলায় চকরিয়া থানার ওসি আরিফুর রহমান, এসআই শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির এবং পুলিশের কথিত সোর্স বাসুকে আসামি করা হয়েছে। মামলার নম্বর সিআর ৩৪২/২৬। আদালত মামলাটি আমলে নিয়ে এসআরবির সিওকে তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বিষয়:

চকরিয়া প্রেস ক্লাবের সঙ্গে সহকারী পুলিশ সুপার ও ওসির মতবিনিময়
১

চকরিয়া প্রেস ক্লাবের সঙ্গে সহকারী পুলিশ সুপার ও ওসির মতবিনিময়

ডাকাত ধরতে গিয়ে মামলার আসামি হলেন চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য
২

ডাকাত ধরতে গিয়ে মামলার আসামি হলেন চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

ওসমানী স্বর্ণ পদকে ভূষিত ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম
৩

ওসমানী স্বর্ণ পদকে ভূষিত ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম

আশাশুনিতে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
৪

আশাশুনিতে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

পেকুয়ায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
৫

পেকুয়ায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
৬

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
৭

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি
৮

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি

গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর
৯

গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর

হাজারো মানুষের পদচারণা, বুধহাটা বাজারে নেই ব্যবহারযোগ্য আধুনিক গণশৌচাগার
১০

হাজারো মানুষের পদচারণা, বুধহাটা বাজারে নেই ব্যবহারযোগ্য আধুনিক গণশৌচাগার

এলাকার খবর

সম্পর্কিত