Logo মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

সফরসুচী সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা

নিউজ ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:



পূর্বনির্ধারিত সফরসূচি সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেন। এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে সমবেত হন প্রবাসী বাংলাদেশিরা। ফুলেল শুভেচ্ছা, কুশল বিনিময়ে তাকে বিদায় জানান প্রবাসীরা।


এই সফরে সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন ডা. শফিকুর রহমান। এসব আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী, পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


সফরের শুরুতে ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছান ডা. শফিকুর রহমান। পরদিন ২১ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতৃবৃন্দের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন।


একই দিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজিত শিশু-কিশোরদের আনন্দমেলা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ ছাড়া শিবিরের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায়ও অংশ নেন জামায়াত আমির।


পরদিন ২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক বৃহত্তর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।


২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন জামায়াত আমির। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি দেশের উন্নয়নে তাদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল ডা. শফিকুর রহমানের। সেখান থেকে ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা ছিল। তবে পূর্বনির্ধারিত সূচি সংক্ষিপ্ত করে তিনি অস্ট্রেলিয়া থেকেই দেশের উদ্দেশে রওনা হয়েছেন।


সফরের প্রতিটি অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিকতা ও ভালোবাসা সফরটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। বিশেষ করে প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময়, তাদের প্রত্যাশা ও অভিজ্ঞতার কথা শোনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে।
জামায়াত আমিরের নেতৃত্বে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

বিষয়:

সফরসুচী সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা
১

সফরসুচী সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা

দেবহাটায় নিয়মিত মামলায় এক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
২

দেবহাটায় নিয়মিত মামলায় এক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান হাসিনা
৩

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান হাসিনা

অভিনেতা সোহেল খান মারা গেছেন
৪

অভিনেতা সোহেল খান মারা গেছেন

পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা
৫

পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা

সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী সেলিমের টাকা নিয়ে উধাও, আবারও ব্যবসা শুরু করতে চান মানুষের সহযোগিতায়
৬

সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী সেলিমের টাকা নিয়ে উধাও, আবারও ব্যবসা শুরু করতে চান মানুষের সহযোগিতায়

শীতের আমেজে পর্যটকদের হাতছানি দিচ্ছে সাতক্ষীরার দেবহাটার ‘মিনি সুন্দরবন’
৭

শীতের আমেজে পর্যটকদের হাতছানি দিচ্ছে সাতক্ষীরার দেবহাটার ‘মিনি সুন্দরবন’

দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কাল কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
৮

দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কাল কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেব না -মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৯

পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেব না -মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর
১০

সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

এলাকার খবর

সম্পর্কিত