Logo শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ

পেকুয়ায় সড়কে লবণ রেখে ট্রাকে বোঝাই, তিন চালককে ১৫ হাজার টাকা জরিমানা

হুমায়ুন কবির (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

কক্সবাজারের পেকুয়ায় জনদুর্ভোগ সৃষ্টি করে সড়কে লবণ রেখে ট্রাকে লবণ বোঝাই করার অভিযোগে তিন ট্রাকচালককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মুহুরিপাড়া এলাকার সাবমেরিন সড়কে এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম সাথে উপস্থিত ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান ও মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী। 

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮২ ধারা অনুযায়ী জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মগনামা ইউনিয়নের কোদালিয়াপাড়ার শামসুলের ছেলে মোহাম্মদ আজিজ (২১), পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের আব্দুর শুক্কুরের ছেলে জাহিদুল ইসলাম (২১) এবং মগনামা ইউনিয়নের মুহুরিপাড়ার ইয়ার মোহাম্মদের ছেলে নাজিমুদ্দিন (৩৫)। তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, সাবমেরিন সড়কের ওপর লবণ রেখে বড় বড় ট্রাকে লবণ বোঝাই করার কারণে প্রায়ই যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ ছাড়া লবণের পানি সড়কে পড়ে সড়কের ক্ষতি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগ কমাতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, “সড়কে লবণ রেখে ট্রাকে লবণ বোঝাই করে জনদুর্ভোগ সৃষ্টির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮২ ধারা অনুযায়ী তিনটি মামলায় তিন ট্রাকচালককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সড়কে লবণ রেখে ট্রাকে লবণ বোঝাই করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়:

প্রীতি ফুটবল ম্যাচে বিএনপিকে হারিয়ে পেকুয়া প্রেসক্লাব চ্যাম্পিয়ন
১

প্রীতি ফুটবল ম্যাচে বিএনপিকে হারিয়ে পেকুয়া প্রেসক্লাব চ্যাম্পিয়ন

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন
২

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন

রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
৩

রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
৪

শান্তিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কুতুবদিয়া-মগনামা ঘাটে মাজারে জিয়ারত করতে আসা মুসল্লিদের উপর হামলার অভিযোগ,
৫

কুতুবদিয়া-মগনামা ঘাটে মাজারে জিয়ারত করতে আসা মুসল্লিদের উপর হামলার অভিযোগ,

শান্তিগঞ্জে তারেক ডেকোরেটার্সের উদ্বোধন করলেন আনছার উদ্দিন
৬

শান্তিগঞ্জে তারেক ডেকোরেটার্সের উদ্বোধন করলেন আনছার উদ্দিন

জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী
৭

জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার-১
৮

চকরিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার-১

এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট  ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার
৯

এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার

জ্বালানী তেলের দাম কমলো পাকিস্তানে
১০

জ্বালানী তেলের দাম কমলো পাকিস্তানে

এলাকার খবর

সম্পর্কিত