Logo বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
নি'ষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতারী পরোয়ানা আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া নি'ষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতারী পরোয়ানা আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে পর পর দুদফা ভুমিকম্পের কবলে দেশের বিভিন্ন এলাকা এনসিপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রামুতে ট্রেন দুর্ঘটনায় আহত তানিয়া না ফেরার দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

নি'ষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতারী পরোয়ানা আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে

নিউজ ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:


রাজধানীর গুলশান থানার একজন এসআই গতকাল বুধবার সকালে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় হাজির হন। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি বঙ্গভবনে মতবিনিময় সভায় যোগ দিতে বের হচ্ছিলেন।

এসআই জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা মামলায় হাজির না হওয়ায় পরোয়ানা জারি করেছে আদালত। সেই পরোয়ানা তামিল করতে তিনি বাসায় এসেছেন।


পরে খোঁজ নিয়ে জানা যায়, পরোয়ানা জারি হওয়া মামলাটি নড়াইল সদর থানায় দায়ের হয় ২০১৮ সালের ১১ এপ্রিল। বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। এ মামলায় আরো দুজন আসামি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি ২০২১ সালের ১৬ মার্চ মৃত্যুবরণ করেন। অপর আসামি বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মানহানির তিনটি ধারা ৫০০,৫০১, ৫০৫ ছাড়াও ১২৩(ক)/১২৪(ক) উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে।


মজার ব্যাপার হচ্ছে, মামলাটির কার্যক্রম হাইকোর্ট বেঞ্চ স্থগিত করেছে। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট কোর্ট এক আদেশে সেটা উল্লেখও করেছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আগামী বছরের ২৭ জানুয়ারি। সেই স্থগিত মামলার ওয়ারেন্ট তামিল করতে পুলিশ হাজির হয়েছে মাহমুদুর রহমানের বাসায়। ওয়ারেন্ট নম্বরÑআর-১৬/২৬, যা জারি হয়েছে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর।

বিগত ফ্যাসিবাদী শাসনে সারা দেশে শতাধিক মামলা হয় আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহ, হত্যা প্রচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তিগত অপরাধ, আদালত অবমাননা থেকে শুরু করে মানহানি পর্যন্ত হরেক রকম অভিযোগে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা মামলা করেছিলেন ২০১০ সাল থেকে। একাধিক মামলায় বশংবদ আদালতের মাধ্যমে রায়ও হয়। সাজাও খাটতে হয় মাহমুদুর রহমানকে। বিনা বিচারে তিনি জেল খেটেছেন দুই দফায় দীর্ঘ সময়। সর্বশেষ চব্বিশের বিপ্লবের পরও শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্র মামলায় আত্মসমর্পণ করে জেলে যেতে হয়েছে মাহমুদুর রহমানকে।

জুলাই বিপ্লব-পরবর্তী ২৮ মাসে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্যও সংসদকে জানিয়েছেন। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনো চলমান। নির্ধারিত দিনে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হচ্ছে।

নি'ষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতারী পরোয়ানা আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে
১

নি'ষিদ্ধ ছাত্রলীগ নেতার মামলায় গ্রেফতারী পরোয়ানা আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে

আশাশুনিতে ঘূর্ণিঝড় মোকাবিলায় গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত
২

আশাশুনিতে ঘূর্ণিঝড় মোকাবিলায় গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি, দেশজুড়ে শীতের প্রকোপ
৩

তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি, দেশজুড়ে শীতের প্রকোপ

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড
৪

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

চকরিয়া প্রেস ক্লাবের সঙ্গে সহকারী পুলিশ সুপার ও ওসির মতবিনিময়
৫

চকরিয়া প্রেস ক্লাবের সঙ্গে সহকারী পুলিশ সুপার ও ওসির মতবিনিময়

ডাকাত ধরতে গিয়ে মামলার আসামি হলেন চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য
৬

ডাকাত ধরতে গিয়ে মামলার আসামি হলেন চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

ওসমানী স্বর্ণ পদকে ভূষিত ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম
৭

ওসমানী স্বর্ণ পদকে ভূষিত ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম

আশাশুনিতে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
৮

আশাশুনিতে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

পেকুয়ায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
৯

পেকুয়ায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
১০

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

এলাকার খবর

সম্পর্কিত