আশাশুনিতে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্য দুজনের বিরুদ্ধে আদালতের পরোয়ানা রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আশাশুনি থানার মামলা নং-০৭(০৯)২৬-এর আসামি গোদাড়া গ্রামের নজরুল ইসলাম গাইনের ছেলে ফরহাদ আহমেদ নয়ন (৪২)। তিনি ১ নম্বর শোভনালী ইউনিয়ন যুবলীগের সভাপতি। এছাড়া সিআর-১৬৬/২৪ (পাইকগাছা) মামলার আসামি বড়দল উত্তরপাড়া গ্রামের রাজ্জাক গাজীর ছেলে জামিরুল গাজী (৩৬) এবং এসসি-১৬২/১৬ মামলার আসামি কুল্যা গ্রামের আনছার মল্লিকের ছেলে ফারুখ হোসেন (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত তিনজনকে বুধবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।