ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

রাবিতে ‘বাংলাদেশের হৃদয় হতে’ শীর্ষক বক্তৃতা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
২৩ মে ২০২২, ৮:২৫ অপরাহ্ণ

Link Copied!

রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বাংলাদেশের হৃদয় হতে’ শীর্ষক এক বক্তৃতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) বেলা ১১টায় ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) সেমিনারকক্ষে বক্তৃতা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইনস্টিটিউটের ফেলো শুভেন্দু সাহার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সনৎকুমার সাহা এই বক্তৃতা প্রদান করেন। বক্তৃতায় তিনি বলেন, আজ ‘বাংলাদেশের হৃদয় হতে’ যে প্রতিমার উদ্ভাস আমাদের মনে আশার আলো জ্বালাতে পারে তা সর্বাংশে পূর্ণ মানবিক। এবং তার বিস্তার সারা পৃথিবী জুড়ে। তার দুয়ার যদি ‘সোনার মন্দিরে’ খুলে যায়, তবে সে মন্দির ভেতরে যেমন, তেমন বাইরেও। আমাদের দৃষ্টি যে ‘কাছে’ থেকে ‘দূরে’ যায়, দূর হতে যদি আর কাছে না আসে, তাও। তবে ভেতরের কালিমা মোচনে বাইরের সুর, বাইরের স্বরকেও যেন আত্মস্থ করতে পারি, আমাদের ঐতিহ্যেই মেলে এর প্রেরণা।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ইতিহাস, অর্থনীতি ও সমাজকে সমন্বিত করে বর্তমানকে নির্মাণের মাধ্যমে আগামীর দিশা দিয়েছেন প্রাবন্ধিক তাঁর প্রবন্ধে। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছিলেন এবং যে উচ্চতায় বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছিলেন ইতিহাসের আলোকে তারই পথ বাতলে দিয়েছেন প্রাবন্ধিক। লেখনী ও দর্শনের যুগলবন্দিতে সমাজের মাঝে জন্ম নিবে এক অলৌকিক বোধ ও বধির। উপাচার্য বলেন পৃথিবী স্বর্গময় হয়ে উঠার এক অশ্রুতপূর্ব সঙ্গীত হচ্ছে তার এই প্রবন্ধ।

এসময় ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মোহাম্মদ নাজিমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম।

এছাড়াও বক্তৃতার পর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ও রাবি শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র বিশ্বাস মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন।##

আরও পড়ুন

চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ