ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

অনলাইন পরীক্ষা দেওয়া অবস্থায়ই ঢাবি শিক্ষার্থীর মায়ের মৃত্যু!

প্রতিবেদক
admin
২৬ সেপ্টেম্বর ২০২১, ১:৪৩ অপরাহ্ণ

Link Copied!

কাওসার আহমেদ: স্টাফ রিপোর্টার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম বর্ষের ইংরেজি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার শেষ দিন ছিল আজ রবিবার, ২৬ সেপ্টেম্বর,২০২১। বাসায় বসেই অনলাইনে পরীক্ষা দিচ্ছিলো শিক্ষার্থীরা। পরীক্ষা চলাকালীনই ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ রাজিব নামের এক শিক্ষার্থীর মায়ের মৃত্যু হয়। মৃত্যুর করুণ ঘটনা ফুটে ওঠে তার সাথে পরীক্ষা দেওয়া সহপাঠীদের ভাষায়।

মোঃ শরিফ মিয়া, ইংরেজি বিভাগের ছাত্র। রাজিবের সাথেই পরীক্ষা দিচ্ছিল গুগল ক্লাশরুমের একই রুমে। শরিফ মিয়া বলেন, ” পরীক্ষা শুরু হওয়ার মাত্র আধঘন্টা পর কে যেন হঠাৎ চিৎকার করে ওঠে। লেখা বন্ধ রেখে হঠাৎ মোবাইলের ডিসপ্লের দিকে তাকাতেই দেখি বন্ধু রাজিবের চোখের পানি অঝোরে ঝড়ছে। শুধু আর্তনাদ করে বলতেছে,’ ম্যাম, আমি কি লিভ নিতে পারি ক্লাশরুম থেকে? আমি কি ক্লাশরুম থেকে বের হতে পারি? আমার মা খুব অসুস্থ,মা কেমন যেন করতেছে’। এরপর টিচারের থেকে সাথে সাথেই ক্লাশরুম থেকে বের হওয়ার অনুমতি পায় রাজিব। রাজিব আর পরীক্ষার রুমে ফিরে আসে নাই, পরীক্ষা দেয় নাই। পরীক্ষা শেষ হওয়ার পরেই জানতে পারলাম রাজিবের মা আর দুনিয়ায় নাই।”

এ বিষয়ে শোক প্রকাশ করেছেন ইংরেজি বিভাগ। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্তব্ধ তার বন্ধুরা। শোকের ছায়া নেমে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। এমন নিষ্ঠুর মর্মান্তিক মৃত্যুর দৃশ্য খুব কমই দেখা যায়। পরীক্ষা শেষ হওয়ার পর যে ছেলের একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কথা ছিল, একটু আনন্দ উপভোগ করার কথা ছিল, সে ছেলে এখন তার পৃথিবীতূল্য মায়ের দাফন কাফনের প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন

কুবি প্রেস ক্লাবের নতুন সভাপতি এমদাদুল হক

“শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে।”- শিক্ষককে ছাত্রদল নেতার হুমকি

জামালপুরে লাইসেন্সবিহীন ইটভাটার কালো ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এক নীরব ঘাতক

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের ক্লাব মিটিং অনুষ্ঠিত

যুবদল মাঠে নামলে জামায়াত-শিবিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না-নয়ন

সুজন পরিকল্পনা সভায় হাওরে আগাম বন্যা শঙ্কায় উদ্বেগ ও সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি ‎

টেকনাফে বিদেশি অস্ত্রসহ মাদক সম্রাট রাসেল আটক

আলোহীন ইসলামপুরে জ্বালানির জন্য হাহাকার ক্ষোভে ফেটে পড়ছে সাধারণ মানুষ

সালাউদ্দিন আম্মারের মায়ের আবেগঘন পোষ্ট সোস্যাল মিডিয়ায় ভাইরাল

টেকনাফে বিদেশি অস্ত্রসহ মানবপাচার চক্রের সদস্য আটক

প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম

এনসিপিতে যোগ দিয়েই সরকার পতনের হুঁশিয়ারি দিলেন ইসহাক