ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

ঢাকা কলেজ ৯-১০ সেশন বাংলা বিভাগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ভিশন
৮ মার্চ ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ

Link Copied!

মো: বেলাল হোসেন পাটোয়ারী : পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা কলেজের ২০০৯-১০ সেশনের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক আন্তরিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ০৭ মার্চ ঢাকার একটি হোটেলে এই মিলনমেলার আয়োজন করা হয়।আয়োজনটি অনুষ্ঠিত হয় সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যেখানে অংশ নেন ঐ সেশনের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সংগঠনের সদস্য সচিব হাফেজ মাওলানা আতিকুর রহমান। এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে ঢাকা কলেজের শিক্ষকবৃন্দ ও প্রয়াত সহপাঠীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
ইফতার মাহফিলটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন পর পুনর্মিলনের সুযোগ তৈরি করে। এ সময় তারা পুরনো স্মৃতিচারণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত অনেকেই বলেন, এমন আয়োজন সহপাঠীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বকে আরও শক্তিশালী করে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা, সামাজিক ও মানবিক কার্যক্রমের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। তারা আশা করেন, এ ধরনের উদ্যোগ বন্ধুদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য ধন্যবাদ জানান। ইফতার শেষে সবাই বিভিন্ন ফটোসেশনে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস